সিলেটের জাফলংয়ে পর্যাটকের মৃত্যু

সিলেটের জাফলংয়ে পর্যাটকের মৃত্যু

ফাইল ছবি।

সিলেটের জাফলংয়ে পিয়াইন নদীর পানিতে ডুবে জাওয়াত আহমেদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (১২ অক্টোবর) বিকালে জাফলংয়ের পিয়াইন নদীর জিরো পয়েন্টের ঝরনা সংলগ্ন এলাকা থেকে মরদেহ লাশ উদ্ধার করা হয়।

জাওয়াত ময়মনসিংহের কোতয়ালি থানার চিকিৎসক আফতার উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, কয়েকজন মিলে জাফলংয়ের জিরো পয়েন্টের ঝরনা সংলগ্ন এলাকায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে জাওয়াত স্রোতের টানে পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল জানান, পর্যটনকেন্দ্র জাফলংয়ে বেড়াতে আসা এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।