বাংলাদেশে বড় একটি রাজনৈতিক বিক্ষোভের আগে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের ওপর সহিংসতার ঘটনার পূর্ণ তদন্তে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস।
কূটনীতি
গতকাল (বুধবার) রাজধানী ঢাকায় সংঘটিত রাজনৈতিক সহিংসতা নিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস। আজ (বৃহস্পতিবার) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই উক্ত বিবৃতিটি প্রকাশ করা হয়।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সৌজন্য সাক্ষাৎ করেন।সাক্ষাৎকালে তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বঙ্গবন্ধুর চীন সফর, সংসদীয় কূটনীতি, বাংলাদেশের চলমান উন্নয়ন, কোভিড পরিস্থিতি থেকে উত্তরণ, দুদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লী জিমিং আজ প্রধানমন্ত্রীর সাথে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক উক্তি ‘কারও প্রতি বিদ্বেষ নয়, আমরা চাই সকলের সঙ্গে বন্ধুত্ব’ যা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্দেশ করে।
ভারতীয় হাইকমিশন আজ ঢাকায় মৈত্রী দিবসের ৫১তম বার্ষিকী উদযাপন করেছে।বাংলাদেশের স্বাধীনতার দশ দিন আগে ১৯৭১ সালের এই দিনেই ভারত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
ওমরাহ’র জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) পেতে বাংলাদেশসহ পাঁচটি দেশের ওমরাহ যাত্রীদের অবশ্যই বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে, যার মধ্যে আঙুলের ছাপ রয়েছে। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে।অন্য চারটি দেশ হলো যুক্তরাজ্য, তিউনিসিয়া, কুয়েত ও মালয়েশিয়া।
ভারতের এনআইটি, শিলচরে বঙ্গবন্ধু কর্নার এবং বঙ্গবন্ধু গার্ডেন উদ্বোধন করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন
ভারতের শিলচরে এনআইটি ক্যাম্পাসে ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং ‘বঙ্গবন্ধু গার্ডেন’র উদ্বোধন করা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও এনআইটির পরিচালক প্রফেসর রজত গুপ্ত আজ শনিবার যৌথভাবে আসামের শিলচরে ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেকনোলজি’র (এন আই টি) ভারত রত্ন ড. এ পি জে আব্দুল কালাম লার্নিং এন্ড রিসোর্স সেন্টারে স্থাপিত ‘বঙ্গবন্ধু কর্নার’ এবং লাইব্রেরি প্রাঙ্গনে প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু গার্ডেন’র উদ্বোধন করেন ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্য খাতে মৌলিক চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে ওয়ার্ল্ড হার্ট ফেডারেশনের (ডব্লিউএইচএফ) সহযোগিতা চেয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী জুলিয়েটা ভ্যালস নয়েস কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গা শিবির পরিদর্শনে পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশ আসছেন।
ব্রিটেন বাংলাদেশের নৌপরিবহন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী শুক্রবার লন্ডনে ব্রিটিশ যোগাযোগমন্ত্রী ভেরোনেস ভেরির সাথে তার অফিসে সাক্ষাতকালে ব্রিটিশ মন্ত্রী এ আগ্রহের কথা ব্যক্ত করেন।
ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান পঙ্কজ কুমার সিং বলেছেন, তারা বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে ৫ হাজার ৫০০টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে।
বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা আজ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর জন্য একটি নীতি থাকায় বাংলাদেশ সবসময় ভারতের নিকট থেকে সর্বোচ্চ অগ্রাধিকার পায়।তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলির জন্য ভারতের একটি নীতি রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়।
সৌদি আরবের এসিডব্লিউএ পাওয়ার বাংলাদেশে এক হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের (বিপিডিবি) সঙ্গে একটি নন-বাইন্ডিং সমঝোতা স্মারক সই করেছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ বলেছেন, বিভিন্ন কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্ধারিত জাপান সফর স্থগিত করার সিদ্ধান্ত টোকিওর নয়, এটি ঢাকার সিদ্ধান্ত।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কল্যাণমূলক সংগঠন ফরেন অফিস স্পাউসেস এসোসিয়েশন (ফোসা) এর উদ্যোগে দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল চ্যারিটি বাজার’ অনুষ্ঠিত হয়েছে।