দীপাবলী উপলক্ষ্যে ব্যাপক আঁতশবাজি ফুটানোর পরদিন বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। আজ রোববার (৮ নভেম্বর) সকালে সেখানকার অনেক জায়গার বাতাসের মান অত্যন্ত খারাপ অবস্থায় ছিল।
এশিয়া
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তিনটি প্রধান দুর্নীতির মামলায় বিচার চলছে। ২০১৯ সালের নভেম্বরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এসব অভিযোগ আনা হয় এবং ২০২০ সাল থেকে তার বিচারকার্য শুরু হয়।
মালদ্বীপে নিকাব পরে চুরির অভিযোগে ৪১ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধের মধ্যেও চার দেশকে ছাড় দিয়েছে ইরান।
ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে।
জাপানের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (৮ নভেম্বর) ভোরে আঘাত হানা এই ভূমিকম্পে অন্তত ২২ জন আহত হয়েছেন।
এশিয়ার অন্যতম ব্যস্ত বাণিজ্য ও নৌপরিবহন রুটগুলোতে প্রতিদিন প্রায় ১০০টি চীনা নৌবাহিনীর জাহাজ সক্রিয় রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওমান উপসাগরে একটি পণ্যবাহী জাহাজে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজে থাকা ২২ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ন্যাশনাল গার্ড।
সংখ্যাগরিষ্টতা পায়নি কোনো দল। তাই বাধ্য হয়েই জোট সরকার গঠন করতে হবে ইসরাইলে।
ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পূর্ব লাদাখের ন্যোমা বিমানঘাঁটিতে ১৩ হাজার ৬২৯ ফুট উচ্চতায় আইএল-৭৬এমডি ভারী পরিবহন বিমান সফলভাবে অবতরণ করিয়ে বিশ্ব রেকর্ড গড়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)।
ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এক নতুন জোট সরকার গঠনের জন্য বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়ার ঘোষণা দিয়েছেন।
পোল্যান্ডের ব্যস্ত ক্রাকো মার্কেট স্কয়ারে অতর্কিত গুলি চালিয়েছে এক বন্দুকধারী। এতে এখন পর্যন্ত অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। যারমধ্যে পুলিশ কর্মকর্তারাও আছেন।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মাঝআকাশে সংঘর্ষের পর দুই স্কাইডাইভারের মৃত্যু হয়েছে। শুক্রবার অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, লেক এলসিনোর এলাকায় অবতরণের সময় ভূমি থেকে প্রায় ৪৫ মিটার (১৪৮ ফুট) উচ্চতায় দুই স্কাইডাইভারের মধ্যে সংঘর্ষ হয়।
ইরানকে সমর্থন ও বাহরাইনকে অস্থিতিশীল করে তোলার চেষ্টার অভিযোগে বাহরাইনে শিয়া ধর্মীয় নেতাদের ওপর ব্যাপক ধরপাকড় চালানো হচ্ছে।