মোদিদের নিয়ে মন্তব্যের জেরে দুই বছরের সাজা, পরে সংসদ সদস্য পদ খারিজ। এরপর পেলেন বাংলো ছাড়ার নোটিশ। মঙ্গলবার সেই নোটিশের জবাব দিয়েছেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
এশিয়া
সৌদি আরবে একটি বাস দুর্ঘটনায় অন্তত ২০ ওমরাহ যাত্রী নিহত এবং আরো ২৯ জন আহত হয়েছে। দক্ষিণ-পশ্চিম সৌদি আরবে সোমবারের এই দুর্ঘটনার খবর জানিয়েছে স্থানীয় মিডিয়া। আরোহীরা ওমরাহ করতে মক্কা যাচ্ছিলেন।
ইসরায়েলে বিচারবিভাগে সংস্কারের এক বিতর্কিত পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে গিয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এখন প্রচণ্ড চাপের মুখে পড়েছেন।
হংকংয়ে আবারো বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। রোববার এই সমাবেশ হয়েছে। তবে প্ল্যাকার্ড ও স্লোগান পুলিশের অনুমতি নিয়ে ব্যবহার করা হয়েছে।
আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অদূরে আজ সোমবার আত্মঘাতী এক বিস্ফোরণে অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
ট্যাঙ্ক ও ক্ষেপণাস্ত্র লাঞ্চার পরিবেষ্টিত মিয়ানমারের জান্তা প্রধান সোমবার বিরোধীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখার কথা ব্যক্ত করে জোরদিয়ে বলেছেন, সামরিক বাহিনী দেশে নির্বাচনের আয়োজন করবে।
সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে আরব শীর্ষ সম্মেলন। আগামী ১৯ মে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রোববার মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করার সমঝোতা হয়েছে। এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যে প্রায় ৯৬ ভাগ পণ্যের ওপর থেকে শুল্ক দূর বা হ্রাস পেল। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। লাখ লাখ লোক রাস্তায় নেমে নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কারের চেষ্টা প্রতিরোধ করার দাবি জানাচ্ছে। রোববার পরিকল্পিত বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে কথা বলায় তার লিকুদ পার্টির সিনিয়র সদস্য ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে ছাঁটাই করেন নেতানিয়াহু।
গত বৃহস্পতিবার মানহানির মামলায় দুই বছরের সাজা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। পরদিনই বাতিল হয়ে যায় তার সংসদ সদস্য পদ। এমন প্রেক্ষাপটে শনিবার (২৫ মার্চ) গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ভারতের পুরাতন দলটির নেতৃত্বে থাকা রাহুল।
পবিত্র রমজানে একজন ব্যক্তি সর্বোচ্চ একবার ওমরাহ আদায়ের সুযোগ পাবেন বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।দেশটির সংবাদমাধ্যম ওকাজ জানিয়েছে, অন্যদেরও ওমরাহ আদায়ের সুযোগ করে দিতে মন্ত্রণালয় এ নির্দেশনা জারি করেছে।
পশ্চিমবঙ্গে যখন স্কুল শিক্ষক দুর্নীতি নিয়ে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এমনিতেই অস্বস্তিতে, তার মধ্যেই নতুন এক দুর্নীতির কথা জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নতুন ভাবে সামনে আসা এই দুর্নীতি হয়েছে রাজ্যের বেশ কয়েকটি পৌরসভা বা পুরসভায় অর্থের বিনিময়ে নিয়োগ করে, এমনটাই অভিযোগ।
রাশিয়া এখন ইরানের সবচেয়ে বড় বিদেশী বিনিয়োগকারী হয়ে উঠেছে। বৃহস্পতিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের অর্থমন্ত্রী এহসান খানদৌজি এ কথা বলেন।
নতুন করে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২১ সালে সেনাবাহিনীর অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। তাদের ওপর চাপ বাড়াতে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।
পানির অপর নাম জীবন। শারীরিক সুস্থতা ও অর্থনৈতিক অগ্রগতিতে পানি জরুরি। তাই স্বাস্থ্যখাতে ইতিবাচক ফলাফল অর্জনে বিশুদ্ধ পানি, নিরাপদ স্যানিটেশন ও ভালো স্বাস্থ্যবিধি প্রয়োজন। তবুও বিশ্বের প্রায় ২৩০ কোটি মানুষের সুপেয় পানির অভাব রয়েছে। এছাড়া বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক (৩৬০ কোটি) মানুষের নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবী নিয়ে মানহানির মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।