চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছিলেন কেরালার বাম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তাতেই ক্ষুব্ধ বিজেপি। শি জিনপিং-কে সম্প্রতি তৃতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করেছে চীনের পার্লামেন্ট।
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
- উদ্ধার অভিযানে দক্ষতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রশিক্ষণ
- * * * *
এশিয়া
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।
পাকিস্তানের লাহোরে দীর্ঘ ১৪ ঘণ্টার বেশি সময় ধরে পুলিশ ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মীদের মধ্যে সংঘর্ষ চললেও এখনো সাবেক প্রধানমন্ত্রী ও দলটির চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করতে পারেনি নিরাপত্তা বাহিনী। লাহোরে ইমরান খানের জামান পার্কের বাসাটি ঘিরে রেখেছে পুলিশ, ইতোমধ্যে তাদের শক্তিও বাড়ানো হয়েছে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রো বলেছেন, তিনি চীনের সাথে তার দেশের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চান। এই পদক্ষেপের অর্থ হলো, তিনি স্বশাসিত দ্বীপ তাইওয়ানের সাথে আনুষ্ঠানিক সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
পাকিস্তানে আদমশুমারির তথ্য সংগ্রহকারী দলের প্রহরায় নিযুক্ত পুলিশের ওপর পৃথক হামলায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।পুলিশ মঙ্গলবার এ কথা জানায়। এ হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান।
লিবিয়া থেকে অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালি যাওয়ার পথে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৭ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর তাদেরকে উপকূলে নেওয়া হয়েছে।
তুরস্কে গত মাসের ভূমিকম্পে প্রায় ৬,৬৬০ জন বিদেশী নিহত হয়েছেন। ভূমিকম্পে নিহতের সর্বশেষ পরিসংখ্যানের উদ্ধৃতি দিয়ে আনাদুলু নিউজ অ্যাজেন্সি এ তথ্য প্রকাশ করেছে। সর্বশেষ তথ্যানুযায়ী, তুরস্কে ভূমিকম্পে নিহত হয়েছে ৪৮ হাজার ৪৪৮ জন। এছাড়া সিরিয়ায় ছয় হাজারের মতো লোক নিহত হয়েছে।
যে বালক একসময় রাস্তায় লেবুর শরবত আর রুটি বিক্রি করতেন, পরে তিনিই হয়ে উঠলেন আধুনিক তুরস্কের সবচেয়ে প্রভাবশালী রাজনীতিক ও যুদ্ধংদেহী এক আঞ্চলিক নেতা। তার উত্থান শুরু হয় প্রায় তিন দশক আগে ইস্তাম্বুল শহরের মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। এর পরে তিনি তিন তিনবার প্রধানমন্ত্রী ও দু’দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার এই ক্ষমতা অব্যাহত রাখতে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়বেন তিনি।
সৌদি আরবের সাথে ইরানের রাজনৈতিক সম্পর্ক পুনঃপ্রবর্তন ইয়েমেনে যুদ্ধবিরতিতে পৌঁছানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে ইরান জানিয়েছে।
সৌদি আরব এবং ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় চালু করার একটি চুক্তিতে বেইজিং ভূমিকা রাখার পর প্রেসিডেন্ট শি জিনপিং চীনকে বৈশ্বিক বিষয়গুলো পরিচালনায় আরো বড় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।
ইরান ৫০টি যাত্রীবাহী জাহাজ নির্মাণের জন্য আইভরি কোস্টের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। পশ্চিম আফ্রিকার কোনো দেশের সাথে এটি তার সর্বশেষ চুক্তি।
তুরস্কের আগামী প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ৩৬টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে ঘোষণা দিয়েছে সুপ্রিম ইলেকশন বোর্ড (ওয়াইএসকে)।
চলতি সপ্তাহে বায়ুদূষণ জনিত অসুস্থতার কারণে থাইল্যান্ডে হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় দুই লাখ মানুষ। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই তথ্য দিয়েছে।
ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী সরকারের পরিকল্পনার বিরুদ্ধে টানা ১০ম সপ্তাহের মতো ইসরাইলজুড়ে লাখ লাখ লোক বিক্ষোভ করেছে।
ইসরাইলে নেতানিয়াহুর বিরোধীরা শুক্রবার সৌদি আরব ও ইরানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনকে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পররাষ্ট্রনীতিরই ব্যর্থতা হিসেবে দেখছে।
ভারতের মহারাষ্ট্রে পেঁয়াজের অতিরিক্ত ফলন নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। বাড়তি ফলনের কারণে এ বছর পেঁয়াজের দাম মুখ থুবড়ে পড়েছে।