জলবায়ু পরিবর্তনের প্রভাব খুব ভালোভাবেই বুঝতে পারছে চীন। গত দুই সপ্তাহ ধরে সেখানে ভয়াবহ বিদ্যুৎ সঙ্কট চলছিল। রোববার তাপমাত্রা কমে দাঁড়ায় ৪০ ডিগ্রি। তারপর পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
মিয়ানমারের সাথে ভারতের মিজোরাম রাজ্যের আন্তর্জাতিক সীমান্ত বলতে একটা পাহাড়ি নদী, টিয়াউ। এখন ভরা বর্ষায় পানিতে টইটম্বুর, তবে বছরের অন্য সময় পায়ে হেঁটেই পেরোনো যায় এই ছোট্ট তিরতিরে জলাধারটি।
অবরুদ্ধ গাজা উপত্যকায় মস্তিষ্কের অ্যাট্রোফি রোগে আক্রান্ত ৬ বছর বয়সী এক ফিলিস্তিনি শিশু মারা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য গাজা উপত্যকার বাইরে নিয়ে যাওয়ার প্রয়োজন থাকা সত্ত্বেও ইসরাইলি সেনাদের বাধার কারণে যেতে পারেনি। অবশেষে রোববার বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে ৬ বছর বয়সী শিশু ফারুক আবু আবুল-নাজা।
তালেবানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রীর অভিযোগ, আফগানিস্তানের নাগাল পেতে পাকিস্তান তাদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে মার্কিন ড্রোনকে৷ এর আগেও কাবুলে মার্কিন ড্রোন হানার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান৷
কিছুক্ষণ আগেও ভারতের উত্তর প্রদেশ রাজ্যের নয়ডার বুকে দাঁড়িয়েছিল দুটি বিশাল অট্টালিকা। কিন্তু ৯ সেকেণ্ডের কাউন্টডাউন শেষে চোখের পলকেই গুঁড়িয়ে গেল টুইন টাওয়ার।
পাকিস্তানে জুন থেকে শুরু হওয়া মৌসুমি বৃষ্টিপাত ও বন্যায় এ পর্যন্ত ১,০৩৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রবিবার এ কথা জানায়।
হবু স্ত্রী পরীক্ষায় ফেল করতে পারে, এমন শঙ্কায় মিশরের এক তরুণ স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই যুবককে আটকের পর কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শনিবার পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানায় মিসরের স্থানীয় সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ।
অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার শিশুরা ‘ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায়’ এ কথা উল্লেখ করে শুক্রবার জাতিসংঘ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোও একই ধরনের সংকটের দিকে যেতে পারে বলে সতর্ক করেছে।
তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ শুক্রবার বলেছেন, তাইওয়ানের চারপাশে চীনের বিশাল পরিসরের সামরিক মহড়া মিত্রদের কেবল এই গণতান্ত্রিক দ্বীপদেশটি পরিদর্শন করতে এবং এর প্রতি সংহতি প্রদর্শনের জন্য আরো দৃঢ়প্রতিজ্ঞ করেছে।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র নেতা গুলাম নবি আজাদ। অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন, এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা আবার কার্যকর করে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ উপনীত হয়েছে; তবে এক্ষেত্রে আমেরিকাকে আরো বেশি বাস্তববাদী হতে হবে।
শাদে প্রায় দুই মাসের প্রবল বর্ষণে ৩ লক্ষ ৪০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বা তারা তাদের ঘরবাড়ি ছেড়ে চলে গেছেন। গত জুন মাসের শেষের দিক থেকে দেশটিতে এমন বর্ষণ শুরু হয়।
সন্ত্রাসবিরোধী এক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি বিশেষ আদালতে হাজিরা দেয়ার কথা রয়েছে। তখন তাকে গ্রেফতার করা হয় কি-না, তা নিয়ে দেশটিতে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের জামিন মঞ্জুর করা হয়েছে। আজ বৃহস্পতিবার ইসলামাবাদের একটি সন্ত্রাসবিরোধী আদালত তাকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন মঞ্জুর করে।
গ্রিসের বিরুদ্ধে অবৈধ অভিবাসীদের মৃত্যু মুখে ঠেলে দেয়ার অভিযোগ অনেক আগে থেকেই করে আসছে তুরস্ক। প্রতিবারই তাদের উদ্ধার করেছে তুর্কি কোস্টগার্ড। এ পর্যন্ত মোট ৪১ হাজার অভিবাসীর প্রাণ বাঁচিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান এই কথা জানিয়েছেন।