পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বলেছেন, সরকার যদি জুনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে, তবে তারা অন্যান্য ইস্যু নিয়ে সরকারের সাথে আলোচনা করতে রাজি আছেন।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর জন্য 'বাস্তব সুবিধা' দিতে কোয়াড নেতারা সামুদ্রিক নজরদারি পরিকল্পনা করছেন। বিশ্লেষকরা বলছেন, চীনকে থামাতে এটি এই গ্রুপের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।
যুক্তরাজ্যের লন্ডনে রাশিয়ার এক ধনকুবেরের বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পশ্চিমা দেশগুলো রাশিয়া এবং এর জনগণ ও সংস্কৃতির বিরুদ্ধে ‘পুরোপুরি যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে বলে শুক্রবার অভিযোগ করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কারণেই পশ্চিমা দেশগুলো এই ঘোষণা দিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। বার্তা সংস্থা এএফপি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাইমান শহরের নিয়ন্ত্রণ নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। বিবিসি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভারত খাদ্যশস্যের রপ্তানিতে লাগাম টানার পর প্রথমবারের মতো ১০ লাখ টন গম রপ্তানি করতে পারে। এর মধ্যে বাংলাদেশে প্রায় ৬ লাখ টন গম পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে দেশটির বাণিজ্য সূত্র জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মহামারি কোভিড-১৯ আক্রমণের পর রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের প্রভাব। এ দুই মিলে খাদ্য ও জ্বালানির খরচকে তাড়িয়ে বেড়াচ্ছে সাধারণ মানুষকে। এ কারণে বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন বয়োবৃদ্ধরা।
ইউক্রেনের মিকোলেইভ শহরে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে পানির লাইন বিপর্যস্ত হয়ে গেছে। রাশিয়ার ছোড়া বোমার ভয় তুচ্ছ ভেবে পানি নিচ্ছে লাইন ধরে। আগে দরকার পানি এখানকার বাসীন্দাদের।
সেনেগালের পশ্চিমাঞ্চলীয় শহর তিভাউআনে একটি হাসপাতালে আগুনে ১১ নবজাতকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে দেশটির প্রেসিডেন্ট এই মৃত্যুর কথা জানান।
পাখতুনখোয়া থেকে ইসলামাবাদে পৌঁছাতে ৩০ ঘণ্টা সময় লেগেছিল ইমরান খানের। বৃহস্পতিবার ভোরে জিন্নাহ অ্যাভিনিউতে ভাষণের সময় এই কথা জানিয়েছেন পিটিআই চেয়ারম্যান। রেড জোনে অবস্থানের সিদ্ধান্ত নিলেও ভাষণের পর চলে যান তিনি। তবে সমর্থকরা সেখানেই অবস্থান করছিলেন।
অভ্যন্তরীণ বাজারে দাম বৃদ্ধি ঠেকাতে গমের পর এবার চিনি রফতানি সীমিত করার পরিকল্পনা করছে ভারত। যদিও সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের 'আজাদি মার্চ' আজ বুধবার। 'আমদানি করা সরকার' হটানোর এই লংমার্চ ঠেকানোর ঘোষণা দিয়েছে সরকার।
চীন ও রাশিয়ার যুদ্ধবিমান মঙ্গলবার জাপান সাগরে যৌথ মহড়া দিয়েছে। আর তারা এমন সময় মহড়া দিল যখন জাপানে কোয়াড জোটের বৈঠক চলছে।
নগদ অর্থ সংকটে জর্জরিত শ্রীলঙ্কা মঙ্গলবার রেকর্ড উচ্চতায় জ্বালানি মূল্য বৃদ্ধি করেছে। স্বাধীনতার পর থেকে সবচেয়ে ভয়াবহ সংকটে থাকা দেশটির ২২ মিলিয়ন জনগণের জন্য এই মূল্য বৃদ্ধি আরো কষ্টকর হয়ে উঠবে।
কয়েক দিনের মধ্যে রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী।সোমবার একটি জার্মান টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিয়েছেন জার্মান অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। সেখানে তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বিষয়ে সহমত হয়েছে। ২৭ দেশের ব্লক স্থির করেছে কয়েক দিনের মধ্যেই রাশিয়ার তেল আমদানির ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হবে।