ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে সামনের মাসগুলোতে বৈশ্বিক খাদ্য সংকট তৈরি হতে পারে আশংকা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এই যুদ্ধের কারণে দাম বৃদ্ধি পাওয়াতে দরিদ্র দেশগুলোতে খাদ্য নিরাপত্তাহীনতা ভয়াবহ পর্যায়ে চলে গেছে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
রাশিয়ার থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী এস-৪০০ সিস্টেম কেনা নিয়ে একাধিকবার ভারতকে হুমকি দিয়েছে আমেরিকা। চুক্তি থেকে যাতে নয়াদিল্লি সরে আসে, সেজন্য কূটনৈতিকস্তরে ধারাবাহিকভাবে চেষ্টা চালিয়ে গেছে তারা। কিন্তু, তবুও রাশিয়ার থেকে সেই অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম কেনা শুরু করে ভারত
ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি পেরারিভালানকে বুধবার মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
বিয়েতে বর ও কনের পরিবারের আত্মীয়, কাছের কিংবা পরিচিতরা উপহারসহ শুভেচ্ছা জানিয়ে থাকেন। তবে সেই উপহারে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউই আশা করে না। কিন্তু বিয়ের পর দিনই ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হলেন ভারতের গুজরাটের এক নতুন বর।
ভারতের গুজরাটে লবণ প্যাকেজিং কারখানার দেয়াল ধসে কমপক্ষে ১২ শ্রমিক নিহত হয়েছেন।বুধবার দুপুরে গুজরাটের হালভাদ শিল্প এলাকায় অবস্থিত সাগর সল্ট কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
আগাম নির্বাচন নয়, বরং সাংবিধানিক মেয়ার পূর্ণ করবে শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তানের বর্তমান জোট সরকার। অর্থাৎ এই সরকার ২০২৩ সালের আগস্ট পর্যন্ত ক্ষমতায় থাকছে। জোট শরিকদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।
জন্মের পর মা তাদের ছেড়ে চলে গেছে। আশ্রয়হীন তিন বাঘ শাবকের ঠাঁই মিলেছে অনাথ পশুদের আশ্রয়স্থলে। কিন্তু মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি তারা। তিন বাঘ শাবকের জন্য কোল পেতে দিয়েছে একটি স্ত্রী ল্যাব্রাডর।
শ্রীলঙ্কা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দেশটির ২২ জন এমপি, সাবেক মন্ত্রীসহ ২২ ব্যক্তিকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন। গত ৯ মে গল ফেস ও টেম্পল ট্রিজে শান্তিপূর্ণ প্রতিবাদে হামলার সাথে সম্পর্ক থাকার অভিযোগে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনার আলোকে এই নির্দেশ দেয়া হয়েছে।
মারিউপোলের আজভস্টাল থেকে যেসব যোদ্ধাদের রাশিয়া উদ্ধার করে তাদের জিম্মায় নিয়েছে তাদের বন্দি বিনিময়ের মাধ্যমে ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছে ইউক্রেন।
মারিউপোলের আজভস্টালে আড়াইশর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৬ সৈন্য অস্ত্র ফেলে আত্মসমর্পণ করেছে, যাদের মধ্যে ৫২ জন গুরুতর আহত।
ভারতের উত্তর প্রদেশের বারাণসীর জ্ঞানবাপী মসজিদের পরে এবার মথুরার শাহী ঈদগাহ মসজিদ সিল করার দাবিতে মামলা দায়ের হলো আদালতে।
কাশ্মীরে নির্বাচনকেন্দ্রের সীমানা পুনর্বিন্যাস নিয়ে আপত্তি জানালো ওআইসি। তীব্র প্রতিবাদ ভারতের। অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন(ওআইসি)-র জেনারেল সেক্রেটারিয়েট জানিয়েছে, ভারতে যেভাবে কাশ্মীরের নির্বাচনকেন্দ্রের সীমানার পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করা হচ্ছে, তাতে এলাকার জনসংখ্যার চরিত্র বদলে যাচ্ছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে সোমবার ভোরে দেশীয় পর্যটকদের বহনকারী একটি বাস বিজ্ঞাপন সাইনের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হলে কমপক্ষে ১৪ জন নিহত এবং আরও এক ডজনের বেশি আহত হয়েছে।
চলমান ইউক্রেন যুদ্ধের ডামাডোলে ফিনল্যান্ড ও সুইডেনের সাময়িক জোট ন্যাটোতে যোগদানের খবর নিয়ে চলছে তুমুল আলোচনা। দেশ দুটি ন্যাটোতে যোগদান নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল তুরস্ক।
পাকিস্তানের করাচিতে পুলিশের গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এক নারী নিহত হয়েছেন। পুলিশ সদস্যসহ আহত হয়েছেন ১১ জন। সোমবার রাতে এমএ জিন্নাহ রোডে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনা নিশ্চিত করেছে।