সংযুক্ত আরব আমিরাত ৮০টি অত্যাধুনিক রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। ফ্রান্স সঙ্গে ১৯ বিলিয়ন ডলারের এই চুক্তিকে আমিরাতের সবচেয়ে বড় অস্ত্র চুক্তি বলে ধারণা করা হচ্ছে।
এশিয়া
ভারতে লটারির মাধ্যমে সীমিত সংখ্যক সাংবাদিককে সংসদের চলমান শীতকালীন অধিবেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে বৃহস্পতিবার ভারতের দিল্লি প্রেসক্লাব থেকে সংসদ ভবন পর্যন্ত মিছিল করেছেন সাংবাদিকরা।
এবার ভারতেও করোনাভাইরাসের ভয়াবহ ধরন ওমিক্রন এসে গেছে। দেশটিতে আজ বৃহস্পতিবার দুজনের দেহে ওমিক্রনের সন্ধান মিলেছে।
ইরান-আফগানিস্তান সীমান্তে ইরানি সীমান্তরক্ষী ও তালেবান যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। তবে বুধবারের এই গোলাগুলির ঘটনায় কেউ নিহত হয়নি।
ওমিক্রন নিয়ে উদ্বেগের মাঝেই আগামী ১৫ ডিসেম্বর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত স্থগিত করল ভারত। ভারত থেকে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু, এখনই সেই পরিষেবা পুনরায় চালু করার সিদ্ধান্ত বদল করল কেন্দ্র।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন কতখানি ঝুঁকিপূর্ণ সারা বিশ্বের সরকারগুলো এখন তা বোঝার চেষ্টা করছে এবং একই সাথে এর সম্ভাব্য সংক্রমণ রোধে নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে।
সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল বাড়ি। বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে গেল তিনজনের দেহ। ভয়াবহ ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নোদাখালি থানা এলাকায়।
ভারতের ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ও কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষ তিন দিন বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। সৌদি আরবের দেয়া এই ঘূর্ণিঝড়ের অর্থ উদার বা মহান। থাইল্যান্ড থেকে আসা নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে বঙ্গোপসাগরে।
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হতেই একদিকে যেমন বিজেপি বনাম বিরোধীদের লড়াই শুরু হয়েছে, তেমনই শুরু হয়েছে বিরোধীদের নেতৃত্ব দেয়া নিয়ে কংগ্রেস ও তৃণমূলের লড়াই।
মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি’র বিরুদ্ধে করা কয়েকটি মামলার রায় ঘোষণা করার কথা ছিল মঙ্গলবার। বার্তাসংস্থা রয়টার্স জানায়, মামলার রায় ঘোষণার দিনক্ষণ পিছিয়ে আগামী ৬ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আতঙ্কিত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
ওমিক্রন’ আতঙ্কের মাঝে ভারতের কোভিড গ্রাফে বড়সড় পতন। এক দিনে অনেকটা কমল দেশের করোনা সংক্রমণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৯০ জন।
করোনার নতুন এবং অধিক উদ্বেগজনক ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করেছে ভারত। এসব দেশ থেকে ভারতে যাওয়া নাগরিকদের নয়াদিল্লির আইজিআই বিমানবন্দরে করোনার আরটি-পিসিআর পরীক্ষা করা হচ্ছে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, তার দেশের সাথে রাশিয়া ও চীন যৌথ নৌ-মহড়া চালাতে প্রস্তুত রয়েছে।গতকাল রোববার ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ছড়িয়ে পড়া রোধে সব বিদেশি পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করছে জাপান।