এশিয়া

দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের  নগ্ন করে শোভাযাত্রা

দেবতাকে তুষ্ট করতে মেয়ে শিশুদের নগ্ন করে শোভাযাত্রা

অনাবৃষ্টির অবসানের লক্ষ্যে বৃষ্টির দেবতাকে তুষ্ট করতে এক গ্রামে ছয়টি মেয়েশিশুকে নগ্ন করে শোভাযাত্রা করা হয়েছে।ভারতের মধ্যপ্রদেশের বুন্দেলখন্ডের খরাপীড়িত এক গ্রামে এই ঘটনাটি ঘটে।

তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমানের গতিবিধি বৃদ্ধি

তাইওয়ান সীমান্তে চীনা যুদ্ধবিমানের গতিবিধি বৃদ্ধি

তাইওয়ানের আকাশসীমা এবং সমুদ্রসীমার কাছে চীনের সামরিক তৎপরতা দিন দিন বাড়ছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রোববার তাদের বিমান প্রতিরক্ষা সীমানা লঙ্ঘন করেছে ১৯টি চীনা যুদ্ধবিমানের একটি বহর, যার ভেতর পারমানবিক বোমা হামলায় সক্ষম এমন অন্তত চারটি এইচ-৬ যুদ্ধবিমান ছিল।

ভারত : ধর্ম নিয়ে ফের বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের

ভারত : ধর্ম নিয়ে ফের বিতর্কিত মন্তব্য আরএসএস প্রধানের

ভারতে যারা বসবাস করেন, তাদের সকলের পূর্বপুরুষই এক। সকলেই হিন্দু। সেই অর্থে সকল ভারতীয় নাগরিকই হিন্দু। মুম্বইয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে ফের বিতর্কিত মন্তব্য করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভগবত।

ইসলামবিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু কারামুক্ত

ইসলামবিদ্বেষী সেই বৌদ্ধ ভিক্ষু কারামুক্ত

মিয়ানমারের কট্টর জাতীয়তাবাদী মনোভাব এবং ইসলামবিদ্বেষী কুখ্যাত বৌদ্ধ ভিক্ষু আশিন উইরাথু কারামুক্ত হয়েছেন। সামরিক জান্তা সরকার সোমবার এক বিবৃতিতে তাকে কারামুক্ত করার কথা জানিয়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

ট্রুডোকে পাথর মারলেন বিক্ষোভকারীরা

ট্রুডোকে পাথর মারলেন বিক্ষোভকারীরা

খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে হলো কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে। একটি ক্যাম্পেইনে তাকে লক্ষ্য করে পাথর ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। তবে তিনি এই ঘটনায় আহত হননি বলে নিশ্চিত করা হয়েছে।

মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছায়া সরকারের

মিয়ানমার জান্তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছায়া সরকারের

মিয়ানমারের জনগণকে দেশটির ক্ষমতা দখল করা সামরিক জান্তার আক্রমণ থেকে রক্ষা করতে যুদ্ধ ঘোষণা করেছে ছায়া সরকার। মঙ্গলবার মিয়ানমারের জান্তাবিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের (এনইউজি) ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুওয়া লাশি লা ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন।

আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান মনোনীত

আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান মনোনীত

গত কয়েক দিনের আলোচনা শেষে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করেছে আফগানিস্তানের সশস্ত্র ইসলামি গোষ্ঠী তালেবান। দলটির জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

পাঞ্জশিরে পতাকা উড়িয়েছে তালেবান

পাঞ্জশিরে পতাকা উড়িয়েছে তালেবান

আফগানিস্তানে তালেবানের নিয়ন্ত্রণের বাইরে থাকা সর্বশেষ প্রদেশ পাঞ্জশির দখলের লড়াইয়ে নিজেদের বিজয় ঘোষণা করেছে তালেবান। অনলাইনে তালেবান একটি ভিডিও পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে যে, তাদের যোদ্ধারা শহরে তালেবানের পতাকা উত্তোলন করছে।

বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮৮ হাজার

বিশ্বে করোনায় মৃত্যু ৪৫ লাখ ৮৮ হাজার

বিশ্বে করোনা সংক্রমনে মৃত্যু হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ২১৩ জনের। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ হাজার ৬০৬ জনের। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৯ হাজার মানুষ।

ইসরাইলের কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরাইলের কারাগার থেকে সুড়ঙ্গপথে পালালেন ৬ ফিলিস্তিনি

ইসরাইলের একটি হাই সিকিউরিটি কারাগার থেকে ছয় ফিলিস্তিনি পালিয়ে গেছেন। এদের মধ্যে পাঁচজন ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য এবং একজন ফিলিস্তিনি প্রধান দল ফাতাহ গ্রুপের সাবেক কমান্ডার বলে জানা গেছে।

পাঞ্জশির পূর্ণ দখল নিল তালেবান

পাঞ্জশির পূর্ণ দখল নিল তালেবান

বেশ কয়েকদিন ধরে চলে আসা তীব্র লড়াই শেষে তালেবান পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নিয়েছে । সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিশ্বে আরও সোয়া ৪ লাখ করোনায় আক্রান্ত

বিশ্বে আরও সোয়া ৪ লাখ করোনায় আক্রান্ত

বিশ্বজুড়ে করোনাভাইরসের তাণ্ডব থামছেই না। প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় (রবিবার) বিশ্বে আরও সাড়ে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৪ লাখ ২৫ হাজার।

ছাত্রীদের মুখ ঢেকে ক্লাসে আসার নির্দেশ তালেবানের

ছাত্রীদের মুখ ঢেকে ক্লাসে আসার নির্দেশ তালেবানের

বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের মুখ ঢাকা নেকাব পরে ক্লাসে আসতে হবে এমন নতুন নির্দেশনা জারি করেছে তালেবান। এর আগে আফগানিস্তানের নারীরা শুধু হিজাব পরে মুখ খোলা রেখেই শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অংশ নিতে পারবে বলে জানিয়েছিল তালেবান। 

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

প্রথম নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান

জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সানাই তাকাইচি। প্রধানমন্ত্রী পদের লড়াইয়ে পার্লামেন্ট সদস্যদের পর্যাপ্ত সমর্থন পেয়েছেন মন্ত্রিসভার সাবেক সদস্য সানাই। তিনি দেশটির প্রধানমন্ত্রী ইশিহিদি সুগার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে জাপান টাইমস'র খবরে জানা গেছে।

কাশ্মীরের মুসলিমদের পক্ষে 'সোচ্চার হবে' তালেবান

কাশ্মীরের মুসলিমদের পক্ষে 'সোচ্চার হবে' তালেবান

তালেবানের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, তারা ভারত শাসিত কাশ্মীরের মুসলিমদের পক্ষে সোচ্চার ভূমিকা রাখবে।বিবিসির হিন্দি সার্ভিসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন বলেন, "মুসলিম হিসেবে কাশ্মীর, ভারত বা অন্য যে কোন দেশের মুসলিমদের পক্ষে কথা বলার অধিকার আমাদের আছে।"