শেষ মার্কিন সৈন্য আফগানিস্তান ত্যাগ করেছে। ২০০২১ সালের ১১ সেপ্টেম্বরের আফগানিস্তানে হামলার পর প্রায় ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগান রাজধানী থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন সৈন্যর বিদায়ের সাথে সাথে তালেবান ফাঁকা গুলি ছুঁড়ে তাদের বিজয় উদযাপন করেছে।
এশিয়া
মহামারীর তৃতীয় ঢেউ রুখতে আপ্রাণ চেষ্টা করছে ভারত। তার মধ্যে কোভিড গ্রাফে উত্থান-পতন লেগেই আছে। সপ্তাহের প্রথম দিন যদিও স্বস্তি খানিকটা বাড়িয়ে করোনাভাইরাস সংক্রমণ কমল খানিকটা।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে পাঁচটি রকেট নিক্ষেপ করা হয়েছে। সোমবার সকালে এই রকেট হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনকে জানিয়েছেন বিমানবন্দরে নিযুক্ত এক মার্কিন কর্মকর্তা।
কাবুলে মার্কিন ড্রোন হামলায় ছয় শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে আত্মঘাতী গাড়ি বোমা হামলা ঠেকাতে ওই হামলাটি চালানো হয়েছিল। ড্রোনের আঘাতে ওই গাড়িতে থাকা হামলাকারীরাও নিহত হয়েছে। তবে গাড়িতে কতজন ছিল, তা জানা যায়নি।
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আবারো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর আগে বৃহস্পতিবার বিমানবন্দরে হামলার পর আবার রোববার এই হামলার ঘটনা ঘটলো।
সন্ত্রাসবাদকে কোনোভাবেই প্রশ্রয় নয়। প্রয়োজনে অন্য দেশে ঢুকে উগ্রবাদীদেরকে খতম করবে ভারত। রোববার তামিলনাড়ুর ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিস স্টাফ কলেজের এক অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিলেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর নিয়ন্ত্রণে থাকা একটি সামরিক ঘাঁটিতে রোববার হাউছি হামলায় অন্তত ৩০ সৈন্য নিহত ও ৬০ জন আহত হয়েছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো আশঙ্কা রয়েছে। সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, রোববারই এই হামলা হতে পারে।
তালেবান এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করবে। আর শিগগিরই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণও গ্রহণ করবে। গ্রুপটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শনিবার রয়টার্সকে এ তথ্য দিয়েছেন।
রয়্যাল এয়ারফোর্সের সবশেষ বিমানটির প্রস্থানের মধ্যে দিয়ে আফগানিস্তান যুদ্ধে ব্রিটেনের ২০ বছরের সংশ্লিষ্টতার অবসান হলো।
ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, ‘উত্তরপ্রদেশে আমাদের দল ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের লক্ষ্য হচ্ছে রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করা।
করোনার তৃতীয় ঢেউয়ের চোখ রাঙানির মাঝেই প্রায় প্রতিদিনই একটু একটু করে বাড়ছে ভারতের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টাতেও যার ব্যতিক্রম হল না। একদিনে লাফিয়ে বাড়ল অ্যাকটিভ কেসও।
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির সকল নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফিরতে বলেছে। তালেবান কর্তৃপক্ষ এমন সময়ে এ নির্দেশ দিল যখন দ্যা নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তালেবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন যে নারীরা স্বাধীনভাবেই তাদের দৈনন্দিন কাজ করতে পারবেন
কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো আত্মঘাতী বোমা হামলাকারী ছিল মাত্র একজন। এর আগে, এ হামলার ঘটনায় দু’জন বোমা হামলাকারীর জড়িত থাকার এবং পৃথক দু’টি বিস্ফোরণের কথা বলা হয়েছিল
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) খোরাসান প্রদেশ শাখার ভয়াবহ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭৫ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
কাবুল বিমানবন্দরে জোড়া হামলার পরিকল্পনাকারীকে হত্যা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, তারা আইএসকেপির (আইএসআইএল-কে) পরিকল্পনাকারীর বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছে। তাদের ড্রোন হামলায় টার্গেট করা লোকটি নিহত হয়েছে। পূর্ব আফগানিস্তানে ওই হামলা চালানো হয়।