ভারতের দৈনিক করোনা সংক্রমণ গত ৩ দিন ধরে ছিল ১.৩০ লক্ষের উপরে। গত ২৪ ঘণ্টায় তা কমেছে। শুক্রবার দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২০ হাজার ৫২৯ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ২ কোটি ৮৭ লক্ষের কাছাকাছি। তবে সংক্রমণ কমলেও মৃত্যু কমার কোনও লক্ষণই নেই। দু’দিন ৩ হাজারের নীচে থাকার পর শনিবার তা আবার বেড়ে ৩ হাজার ছাড়িয়েছে।
- মিশরে ট্যাঙ্কার বিস্ফোরণে ৩০ জনের প্রাণহানি
- * * * *
- পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে কেন আবেগাপ্লুত হুম্মাম কাদের?
- * * * *
- ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন
- * * * *
- শেখ হাসিনা দেশে ফিরছেন না—জয়সওয়ালের কথায় তা মোটামুটি স্পষ্ট: রাশেদ খাঁন
- * * * *
- সিদ্ধান্ত ডিসেম্বরের পর: সামান্তা শারমিন
- * * * *
এশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কমপক্ষে দু'বছরের জন্য নিষিদ্ধ করেছে ফেসবুক। চলতি বছরের জানুয়ারিতে ক্যাপিটল সহিংসতার প্রেক্ষাপটে ফেসবুকের সব প্ল্যাটফর্ম থেকে অনির্দিষ্টকালের জন্য সাময়িক সাসপেন্ড হয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচন পর্বে তার উস্কানিমূলক মন্তব্যের জেরেই অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল। এবার দু'বছরের নিষেধাজ্ঞা তাই ৭ জানুয়ারি থেকে কার্যকর হবে।
ভারত থেকে ছড়ানো ব্ল্যাক ফাঙ্গাস রোগ আশপাশের দেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে নেপালে প্রথম কোনও ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালের সেতি প্রাদেশিক হাসপাতালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বুধ এবং বৃহস্পতিবারের মতোই থাকল শুক্রবার ভারতের দৈনিক করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৩৬৪ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ২ কোটি ৮৫ লক্ষ। শুক্রবার দৈনিক মৃত্যুরও ৩ হাজারের নীচেই রয়েছে।
চীনের গানসু প্রদেশে শুক্রবার (০৪ জুন) সকালে ট্রেন দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছেন। তারা প্রত্যেকেই রেলকর্মী। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী ট্রেনটি স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে জিনচাং শহরে দুর্ঘটনার কবলে পড়ে। এটি উরুমকি থেকে হাঙজুতে যাচ্ছিল। খবর বিবিসির। খবরে বলা হয়, উদ্ধারকাজ পরিচালনার জন্য ঘটনাস্থলে মেডিকেল ও ইমার্জেন্সি টিম পাঠানো হয়েছে। এ দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতে উঠেছেন নেটিজেনরা।
১ লক্ষ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ এবং বৃহস্পতিবার একটু বেড়েছে ভারতের দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৫৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লক্ষ ছাড়িয়ে গেল।
করোনাভাইরাসের প্রথম ধাক্কা সামাল দিতে ২০২০ সালে লকডাউনের পথে হেঁটেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। সেই পর্বে বহু মানুষ কাজ খোয়ানোর সাক্ষী ছিল সে দেশে। ২০২০ সালের এপ্রিল ও মে মাসে বেকারত্বের হার ছাড়িয়েছিল ২০ শতাংশ। বর্তমানে করোনা মহামারির দ্বিতীয় ধাক্কায় আবারো সেই হার ঊর্ধ্বমুখী।
জম্মু ও কাশ্মিরের পুলওমায় আবার দেখা দিয়েছে আতঙ্ক। বিজেপি কাউন্সিলরকে গুলিতে ঝাঁঝরা করেছে বন্দুকধারীরা। পুলওয়ামা এলাকায় বিজেপি কাউন্সিলর রাকেশ পন্ডিতাকে বাড়িতে ঢুকে গুলি করে বন্দুকধারীরা। পুলিশের পক্ষ থেকে বারবার ওই নেতাকে বলা হয়েছিল, নিরাপত্তা ছাড়া তিনি যেন এক পাও বাড়ির বাইরে না বেরোন! কারণ বহু দিন ধরেই তাকে টার্গেট করেছিল উগ্রবাদীরা। বুধবার কোনো রকম নিরাপত্তা ছাড়াই প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন ওই বিজেপি কাউন্সিলর।
ইসরাইলে বিরোধী দলের নেতা ইয়ার লাপিদ দেশটির রাষ্ট্রপতিকে জানিয়েছেন যে তিনি জোট সরকার গঠন করতে সক্ষম। এর ফলে প্রধানমন্ত্রী বেনিয়ামিয়ান নেতাটিয়াহুর ১২ বছরের শাসনকালের অবসান ঘটতে যাচ্ছে।
ইসরায়েলের প্রবীণ রাজনীতিবিদ আইজ্যাক হেরজগ দেশটির একাদশ প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার (০২ জুন) পার্লামেন্ট নেসেটে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেস আইজ্যাক হেরজগ সাবেক প্রেসিডেন্ট চাইম হেরজগের সন্তান। ১৯৮৩ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত ইসরায়েলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন চাইম হেরজগ।
ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। 'জাস্ক' নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এটি ছিল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ। তবে কিভাবে তাতে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। ডুবে যাওয়ার সময় এটি হরমুজ প্রণালীর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল।
আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনটি স্থানে বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা জানায়, মঙ্গলবার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে আলাদা তিনটি স্থানে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে একটি বিস্ফোরণে স্থানীয় একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়।
ভারতের দৈনিক কোভিড সংক্রমণ মঙ্গলবারের তুলনায় ৫ হাজার মতো বেড়েছে। যদিও তা দেড় লক্ষের নীচেই রয়েছে। বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৩২ হাজার ৭৮৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৩ লক্ষ পেরিয়ে গেল। মঙ্গলবার দেশটির দৈনিক মৃত্যু ৩ হাজারের নীচে নেমেছিল। বুধবার তা ফের তিন হাজারের বেশি হয়েছে।
স্বাধীনতার পর থেকেই আফ্রিকার দেশগুলোতে নিয়মিতভাবে ক্যু বা সামরিক অভ্যুত্থান ঘটে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী তার ক্ষমতা ব্যবহার করছে, মালির সাম্প্রতিক অভ্যুত্থান তারই সর্ব-সম্প্রতি উদাহরণ। ওই দেশে এক বছরের মধ্যে দু'বার সেনা অভ্যুত্থান ঘটেছে।
সৌদি আরবের কর্তৃপক্ষ সেদেশের মসজিদগুলোতে লাগানো লাউডস্পিকারের শব্দের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। এ নিয়ে সমালোচনা হলেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের পক্ষে অনড় রয়েছে।
ভারতে করোনা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশে অশনি সঙ্কেত পেয়েছে বিজেপি! প্রশাসনের মানুষের ক্ষোভের পাশাপাশি শাসকদলের বিধায়কদের মধ্যেও অসন্তোষ বাড়ছে। বছর ঘুরলেই গোবলয়ের এই রাজ্যে বিধানসভা নির্বাচন।