এশিয়া

ইসরাইলের বসতি সম্প্রসারণের সমালোচনা জার্মানির

ইসরাইলের বসতি সম্প্রসারণের সমালোচনা জার্মানির

​জার্মান সরকার বুধবার ফিলিস্তিনি-পরিচালিত এলাকাগুলো ও অধিকৃত জেরুসালেমে চলমান ইসরাইলি বসতি সম্প্রসারণের সমালোচনা করে বলেছে, এটি দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে বাধা। বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বলেন, ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

পশ্চিমবঙ্গের লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ল

পশ্চিমবঙ্গের লকডাউন ১৫ জুন পর্যন্ত বাড়ল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে কার্যত লকডাউনের মেয়াদ বৃদ্ধি পেল ১৫ জুন পর্যন্ত। বৃহস্পতিবার (২৭ মে) নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী ১৫ জুন পর্যন্ত সব বিধিনিষেধ জারি থাকবে রাজ্যে। মুখ্যমন্ত্রী জানান, যে যে বিধিনিষেধ জারি ছিল, সেগুলিই জারি থাকবে। বিধিনিষেধের ফলে রাজ্যে সংক্রমণ কিছুটা কমেছে। তাই এই সিদ্ধান্ত।

গাজা পুনর্গঠনের একটি পয়সাও ছোঁবে না হামাস

গাজা পুনর্গঠনের একটি পয়সাও ছোঁবে না হামাস

ফিলিস্তিনি গ্রুপ হামাস প্রতিশ্রুতি দিয়েছে যে ইসরাইলি বোমা হামলার পর অবরোধ গাজা উপত্যকা পুনর্গঠনে আন্তর্জাতিক যেসব সহায়তা আসবে সেখান থেকে একটি পয়সাও তারা ছোঁবে না।

পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাতে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ

পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাতে ১ কোটি মানুষ ক্ষতিগ্রস্থ

আছড়ে পড়ার পর কয়েকঘণ্টা কার্যত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস। উত্তাল হয়েছে সমুদ্র। পশ্চিমবঙ্গের দিঘা ও সুন্দরবন সংলগ্ন এলাকায় যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণ গেছে ২ জনের, নবান্ন থেকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন তিনি।

জেরুসালেমে ফিলিস্তিনীদের জন্য মার্কিন কনস্যুলেট খুলে দেয়া হবে : ব্লিকেন

জেরুসালেমে ফিলিস্তিনীদের জন্য মার্কিন কনস্যুলেট খুলে দেয়া হবে : ব্লিকেন

জেরুসালেমে ফিলিস্তিনীদের জন্যে মার্কিন কনস্যুলেট পুনরায় খুলে দিতে ওয়াশিংটনের পরিকল্পনার কথা জানালেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন । 

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাত, নিহত ২

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাত, নিহত ২

ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে বুধবার ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া দপ্তর এ খবর জানিয়েছে। গত কয়েক সপ্তাহে ভারতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় ১৫৭ মৃত্যু, শনাক্ত ১৭০০৫

পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টায় ১৫৭ মৃত্যু, শনাক্ত ১৭০০৫

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে ভারতের পশ্চিমবঙ্গে। দেশটির এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৭৪ জনে।

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজারের উপরে

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৪ হাজারের উপরে

প্রায় ৪০ দিন পর মঙ্গলবার ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমেছিল ২ লক্ষের নীচে। বুধবার তা আবার ২ লক্ষ ছাড়িয়েছে। মঙ্গলবার দৈনিক মৃত্যুও নেমেছিল সাড়ে ৩ হাজারে ঘরে। কিন্তু বুধবার তা আবার ৪ হাজার ছাড়িয়ে গেছে। 

ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস

ঘণ্টায় ১৫৫ কিমি বেগে ওড়িশায় আঘাত হেনেছে ইয়াস

স্থলভাগে আছড়ে পড়ল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। ভারতের আবহাওয়া অধিদপ্তার বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের (স্থানীয় সময়) বুলেটিনে জানিয়েছে, ওড়িশার বালেশ্বরের দক্ষিণে ইয়াস-এর স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

বিজেপি নেতার টুইটে ভুল ধরায় টুইটার অফিসে দিল্লি পুলিশের হানা

বিজেপি নেতার টুইটে ভুল ধরায় টুইটার অফিসে দিল্লি পুলিশের হানা

রাজধানী দিল্লিতে ও দিল্লির উপকণ্ঠে গুরগাঁওতে টুইটারের অফিসে সোমবার রাতে দিল্লি পুলিশের ওই অভিযানকে বিরোধী দলগুলো 'ভয় দেখানোর কৌশল' বলে বর্ণনা করছে, তবে টুইটারের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি স্কামলে

গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের প্রতিনিধি স্কামলে

সাম্প্রতিক গাজা যুদ্ধ নিয়ে ইহুদিবাদী ইসরাইলের পক্ষে কথা বলে গাজাবাসীর কাছে ক্ষমা চাইলেন জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী বিষয়ক ত্রাণসংস্থা- আনরাওয়া’র (UNRWA) পরিচালক ম্যাথিয়াস স্কামলে।

মার্কিন সৈন্য প্রত্যাহরের পর কাবুল দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া

মার্কিন সৈন্য প্রত্যাহরের পর কাবুল দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, তারা এ সপ্তাহে আফগানিস্তানে তাদের দূতাবাস বন্ধ করে দেবে। বিদেশী সৈন্য প্রত্যাহার করে নেয়ার পর কাবুলের ক্রমাবনতিশীল নিরাপত্তা ব্যবস্থার অনিশ্চয়তার ব্যাপারে গভীর শংকা থাকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে তিনি এমন ঘোষণা দিলেন। খবর এএফপি’র।

ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর এবার আরো প্রাণঘাতী ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ

ভারতে ব্ল্যাক ও হোয়াইটের পর এবার আরো প্রাণঘাতী ইয়েলো ফাঙ্গাসের সংক্রমণ

ভারতজুড়ে বাড়তে শুরু করেছে ব্ল্যাক ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণ। দুশ্চিন্তা বাড়িয়ে এবার সামনে এলো ইয়েলো ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা। 

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

ভারতে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে

২ লক্ষের নীচে নামল ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা। প্রায় ৪০ দিন পর দু’লক্ষের নীচে নামল তা। ১৪ এপ্রিল দেশটিতে সংক্রমিত হয়েছিলেন ১.৮৪ লক্ষ। ১৫ এপ্রিল প্রথমবার তা দু’লক্ষ ছুঁয়েছিল। তার পর বাড়তে বাড়তে ৪ লক্ষ ছাড়িয়েছিল দৈনিক আক্রান্ত। কমতে কমতে মঙ্গলবার তা আবার দু’লক্ষের নীচে নামল।

গাজায় ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিলেন মোসাদ প্রধান

গাজায় ব্যর্থতার দায় নিয়ে বিদায় নিলেন মোসাদ প্রধান

অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় টানা ১১ দিন আগ্রাসনের পর ব্যর্থতা নিয়েই বিদায় নিলেন ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন। সংস্থাটির নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিচ্ছেন তার ডেপুটি ডেভিড বার্নিয়া।

রেশন, শিক্ষাঋণ, নগদ অর্থ প্রদানসহ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে টাস্ক ফোর্স গঠন মমতার

রেশন, শিক্ষাঋণ, নগদ অর্থ প্রদানসহ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে টাস্ক ফোর্স গঠন মমতার

তৃতীয় দফায় সরকারে আসার এক মাসের মধ্যেই নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তিনটি প্রতিশ্রুতির প্রস্তাব পাশ হয়েছে। সেগুলি রূপায়ণ করতে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি টাস্ক ফোর্সও গড়ে দিয়েছেন মমতা।