গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও কামান হামলা অব্যাহত রেখেছে। ইতোমধ্যেই নিহতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে। সময় যতই গড়াচ্ছে, ইসরাইল হামলার তীব্রতাও বাড়াচ্ছে। গাজা নিয়ন্ত্রণকারী প্রতিরোধ আন্দোলন হামাসও রকেট নিক্ষেপ করে এর জবাব দিচ্ছে।
- বক্ষব্যাধি হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
- * * * *
- আজকের নামাজের সময়সূচি: ২৬ নভেম্বর ২০২৬
- * * * *
- মেট্রোরেলের পিলারে গ্রাফিতির মান নিয়ে ক্ষোভ, ‘বেঁচে যাওয়া টাকা দিয়ে করা হয়েছে’ বললেন সারজিস
- * * * *
- অল্প বয়সে বিয়ের আগে যেসব বিষয় মাথায় রাখতে হবে
- * * * *
- ই-মেইলে ‘অটো রিপ্লাই’ চালু করবেন যেভাবে
- * * * *
এশিয়া
নিজাম প্যালেসে পৌঁছলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে আনা হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। নিয়ে আসা হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার করা হয় তাঁদের।
নারদা ঘুষ মামলায় কলকাতার মেয়র এবং মমতা ব্যানার্জীর কেবিনেটের সিনিয়র মন্ত্রী ফিরহাদ হাকিমকে গ্রেপ্তার করা হয়েছে ।সোমবার সকালে নিজের বাসভবন থেকে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাকে গ্রেপ্তার করে।
ভারত এখন পরিণত মৃত্যুপুরীতে। করোনাভাইরাসে প্রতিদিন মারা যাচ্ছে কয়েক হাজার মানুষ। আক্রান্ত হচ্ছে কয়েক লাখ মানুষ। ভারতে গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৯২ জন মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৮১ হাজার ৮৬০ জন।
জাতিসঙ্ঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, ইসরাইল ও গাজার মধ্যে চলা সংঘর্ষ চরম আতঙ্কজনক। শিগগির উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বন্ধ করতে হবে।
শিগগিরই গাজায় হামলা বন্ধ হচ্ছে না। রোববার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন বক্তব্যের পর সোমবার গাজা উপত্যকায় নতুন করে হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘তকতে’ এগিয়ে চলেছে ভারতের গুজরাট উপকূলের দিকে। তকতে-র তাণ্ডবে কর্নাটকে ৪ জনের পর রবিবার (১৬ মে) কেরলেও মৃত্যু হয়েছে ২ জনের। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কেরলে মৃত্যুর ঘটনা ঘটেছে ২টি জেলায়। এর্নাকুলাম ও কোঝিকোড়ে।
ফিলিস্তিনের গাজায় অব্যহত ইসরায়েলি বিমান বাহিনীর বোমা হামলায় রোববার (১৬ মে) নতুন করে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।
যতদিন প্রয়োজন গাজায় হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ।তবে এতে হতাহত যতটা কমানো যায় তার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানান তিনি। শনিবার (১৫ মে) টেলিভিশন বক্তৃতায় এ কথা জানান তিনি।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
গাজা উপত্যকায় ইসরাইলি হামলা সপ্তম দিনে পড়েছে। আজ রোববার ভোর রাত থেকেই ইসরাইল সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে
ইসরায়েলি সেনাবাহিনী আল-জাজিরাসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের একটি ভবন বোমা মেরে গুড়িয়ে দিয়েছে। শনিবার (১৫ মে) গাজা উপত্যকায় এ হামলা চালায় দখলদার বাহিনী। ভবনটিতে আল-জাজিরা, মিডল ইস্ট আই, অ্যাসোসিয়েটেড প্রেস ও অন্য আরও কয়েকটা সংবাদমাধ্যমের কার্যালয় ছিল।
সরে যেতে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ফিলিস্তিনের গাজায় আলজাজিরা, এপি, মিডল ইস্ট আইসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং স্থানীয় গণমাধ্যমের ব্যবহার করা একটি ভবনে হামলা করেছে ইসরাইল।
ভারতে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মেজো ভাই অসীম ব্যানার্জি। করোনা বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার পর মাস খানেক ধরে তার চিকিৎসা চলছিল।
গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলা অব্যাহত রয়েছে। আজ শনিবার পঞ্চম দিনের হামলায় একটি উদ্বাস্তু শিবিরও টার্গেট করে ইসরাইলি বাহিনী। এতে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়।
ফের ‘লকডাউন’ পশ্চিমবঙ্গ রাজ্যে। আগামী দু’সপ্তাহ অর্থাৎ আগামীকাল সকাল ৬টা থেকে ১৬ মে থেকে ৩০ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বন্ধ রাজ্যে