এশিয়া

ভারতে করোনা সংক্রমণ তিন লক্ষে পৌঁছল, মৃত্যু বেড়ে ২ হাজার ১০৪

ভারতে করোনা সংক্রমণ তিন লক্ষে পৌঁছল, মৃত্যু বেড়ে ২ হাজার ১০৪

ভারতে এক দিনে ৩ লক্ষ মানুষ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দেশটিতে তো বটেই, বিশ্বেও এই প্রথম কোনও একটি দেশে একদিনে ৩ লক্ষাধিক আক্রান্ত হলেন। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে ভারতে আক্রান্ত সংখ্যা ১ লক্ষও পার হয়নি। 

পশ্চিমবঙ্গে ৬ষ্ঠ দফা ভোটগ্রহণ শুরু

পশ্চিমবঙ্গে ৬ষ্ঠ দফা ভোটগ্রহণ শুরু

আট দফা নির্বানে ৬ষ্ঠ দফা নির্বাচন শুরু হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। রাজনৈতিক উত্তাপ নিয়ে বার বার খবরের শিরোনামে উঠে আসা ভাটাপাড়াকে শান্ত রাখা বড় চ্যালেঞ্জ নির্বাচন কমিশনের কাছে। উত্তর ২৪ পরগনার শুধু এই কেন্দ্রই নয়, পাশের নৈহাটি, জগদ্দল, নোয়াপাড়া নিয়েও সতর্ক কমিশন।

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

পাকিস্তানে বিলাসবহুল হোটেলে বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১২

পাকিস্তানের কোয়েটার সেরেনা হোটেলে এক প্রচণ্ড বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ১২ জন। আহতদের কয়েকজনের অবস্থা খুবই গুরুতর। গাড়ি বোমা হামলায় পার্কিং এলাকাটিই উড়ে গেছে। খবর বিবিসি ও ডন

করোনায় মারা গেলেন কবি শঙ্খ ঘোষ

করোনায় মারা গেলেন কবি শঙ্খ ঘোষ

মারা গেলেন শঙ্খ ঘোষ। শক্তি-সুনীল-শঙ্খ-উৎপল-বিনয়, জীবনানন্দ পরবর্তী বাংলা কবিতার এই পঞ্চপাণ্ডবের বাকি চারজন চলে গিয়েছিলেন আগেই। চলে গেলেন শঙ্খবাবুও। ৮৯ বছর বয়সে।

দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে: মোদি

দেশকে লকডাউনের হাত থেকে বাঁচাতে হবে: মোদি

করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ রুপ নিয়েছে ভারতে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ ঠেকাতে ফের এক বার লকডাউন ঘোষণা করা হবে কি না তা নিয়ে বুধবার সিদ্ধান্ত নিতে পারে মহারাষ্ট্র।

মায়ানমারে গ্রেফতার জাপানের সাংবাদিক

মায়ানমারে গ্রেফতার জাপানের সাংবাদিক

সাংবাদিকের গ্রেফতারিতে মায়ানমারের উপর চাপ বাড়াল জাপান। দ্রুত ওই সাংবাদিকের মুক্তির দাবি জানিয়েছে টোকিও। সোমবার মায়ানমারের জাপানি দূতাবাস জানায়, সাংবাদিক ইউকি কিটাজুমিকে ইয়াঙ্গনের কাছে ইয়েনসিন কারাগারে রাখা হয়েছে।

ভারতে করোনায় রেকর্ড সংক্রমণ, একদিনে ২ হাজারের বেশি মৃত্যু

ভারতে করোনায় রেকর্ড সংক্রমণ, একদিনে ২ হাজারের বেশি মৃত্যু

লাফিয়ে লাফিয়ে বেড়ে ভারতে দৈনিক করোনাভাইরাস সংক্রমণ। একদিনে আক্রান্ত হলেন ২ লক্ষ ৯৫ হাজার। এক দিনে আক্রান্তের পরিসংখ্যানে এই সংখ্যা শুধুমাত্র ভারতে নয় বিশ্বেও সর্বোচ্চ। এ বছর ৮ জানুয়ারি আমেরিকাতে এক দিনে আক্রান্ত হয়েছিলেন ২ লক্ষ ৮৯ হাজার ১৯৫ জন।

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী নিষেধাজ্ঞা আরোপ ইইউর

মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী নিষেধাজ্ঞা আরোপ ইইউর

ইউরোপীয় দেশগুলোর সংস্থা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) মিয়ানমারের ১০ সামরিক নেতা ও সামরিক বাহিনী নিয়ন্ত্রিত দুই বাণিজ্যিক সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

ভারতে করোনায় ১ দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

ভারতে করোনায় ১ দিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড

ভারতে টানা ১৩ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা একটু কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশটিতে আগের ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে দুই লাখ ৫৯ হাজার ১৭০ জন।

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২০ এপ্রিল) সকালে দেশটির পশ্চিমাঞ্চলে নিয়াস দ্বীপে আঘাত হানে এ শক্তিশালী ভূমিকম্প। ভূমিকম্পের রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬।

ভারতীয়দের ওপরও ব্রিটেনে প্রবেশ নিষেধাজ্ঞা

ভারতীয়দের ওপরও ব্রিটেনে প্রবেশ নিষেধাজ্ঞা

প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর বাতিলের পর এ বার ওই দেশে ভারতীয়দের পা রাখায় নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়েছে ব্রিটেন। সোমবার ব্রিটেনের পার্লামেন্টে এই ঘোষণা করেছেন ওই দেশের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। আগামী ২৪ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানিয়েছেন তিনি।

১১ পুলিশকে মুক্তি দিল টিএলপি

১১ পুলিশকে মুক্তি দিল টিএলপি

১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে জিম্মি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ। 

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান হামলা: নিহত ২০০

সিরিয়ায় রুশ জঙ্গিবিমান হামলা: নিহত ২০০

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় পালমিরা শহরের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের একটি ঘাঁটিতে রাশিয়ার জঙ্গিবিমান বড় ধরনের হামলা চালিয়েছে। এতে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত এবং ঘাঁটির উল্লেখযোগ্য মাত্রায় ক্ষয়ক্ষতি হয়েছে।