মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে বৈঠক করেছে ওমান ও ইরান।
এশিয়া
আলকাট্রাজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ।
ভারতে আবারও সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে পাকিস্তানকে নজিরবিহীন পদক্ষেপের মুখোমুখি হতে হবে বলে কয়েক দিন আগে হুঁশিয়ারি দিয়েছিলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
ইরানের কাছে হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গালিগালাজপূর্ণ পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ইরানকে ব্যাপক গালিগালাজ করেন তিনি।
গত ২৪ ঘণ্টায় লেবাননে ইসরাইলি হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ১৫৬ জন।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা ইরানের প্রয়াত জেনারেল কাসেম সোলাইমানির ভাতিজি এবং নাতনিকে গ্রেফতার করেছে।
কুয়েতের সুয়াইখ তেল সেক্টর কমপ্লেক্সে ড্রোন হামলা চালিয়েছে ইরান। রোববার (৫ এপ্রিল) সকালের এ হামলায় সেখানকার অবকাঠামোতে আগুন ধরে যায়।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলার এই পর্যায়ে অনেকগুলো ঘটনা একই সঙ্গে ঘটছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও শেয়ার করেছেন। তার দাবি, ভিডিওটিতে ইরানের রাজধানী তেহরানে একটি ‘ভয়াবহ হামলার’ দৃশ্য দেখানো হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়ে ইরান সতর্ক করেছে যে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত আরও বিস্তৃত হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নরকের কঠিন শাস্তির’ মুখোমুখি হতে হবে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, ইরানের জাতীয় অবকাঠামো লক্ষ্য করে হামলা অব্যাহত থাকলে তার পরিণাম হবে ভয়াবহ।
শনিবার ইরান সরকারের পৃষ্ঠপোষকতাধীন মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই হুঁশিয়ারির কথা জানানো হয়।
ইরান ও পশ্চিমাপক্ষীয় জোটের মধ্যকার যুদ্ধ এক ভয়াবহ ও নজিরবিহীন মোড় নিয়েছে। গত কয়েক দিনে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, গবেষণাকেন্দ্র এবং স্বাস্থ্যসেবা অবকাঠামোগুলোকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে একের পর এক বিধ্বংসী বিমান হামলা।
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুনা জানিয়েছে, দেশটির একটি গুরুত্বপূর্ণ সরকারি দফতর কমপ্লেক্সে ইরানের শক্তিশালী ড্রোন হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাবেক মহাপরিচালক মোহাম্মদ এল-বারাদি পারস্য উপসাগরীয় দেশসমূহ এবং জাতিসংঘকে ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আলটিমেটাম বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
বিদেশের মাটিতে বসে ‘শত্রু রাষ্ট্রকে’ মদত দেওয়ার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত ও ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে তেহরান প্রসিকিউটর অফিস।
উন্নত আকাশ প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে ইরান। গতকাল শনিবার ইস্ফাহানে ড্রোনটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ।
৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার উত্তরাঞ্চল ও ফিলিপিন্স। শনিবার (৪ এপ্রিল) দুপুরের দিকে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস)।