নতুন প্রজন্মের পরমাণু চুল্লি নিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে চীন। চতুর্থ প্রজন্মের পরমাণু চুল্লি বিশ্বে এই প্রথম। চীনের উত্তর শানডং প্রদেশে শিদাওওয়ান প্ল্যান্টে চতুর্থ প্রজন্মের এই পরমাণু চুল্লি বসানো হয়েছে।
- ফেনীতে ইয়াবা মামলায় এক ব্যক্তির পাঁচ বছরের কারাদণ্ড
- * * * *
- আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য, বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার
- * * * *
- বগুড়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত
- * * * *
- নাঙ্গলকোটে অসহায় ৪০০ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ
- * * * *
- বগুড়ায় খড় ও ময়লায় আগুন দিয়ে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ বলে অপপ্রচারের দাবি
- * * * *
এশিয়া
গাজা যুদ্ধ নিয়ে জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়েছে। আজ মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হাইকমান্ডের সঙ্গে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে হামাসকে তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পোল্যান্ডের পার্লামেন্ট দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি একটি রাজনৈতিক দলের নেতা ডোনাল্ড টাস্ককে নির্বাচিত করেছে। জাতীয় নির্বাচনের প্রায় দুই মাস পর তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হলো।
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় বজ্রঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিতে যানবাহনসহ অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে।
ফ্রান্সে বেড়াতে গিয়েছিলেন প্যারিসের বিলাসবহুল হোটেল রিৎজে উঠেছিলেন মালয়েশিয়ান এক নারী ব্যবসায়ী।
সুইজারল্যান্ডের সিয়ন শহরে এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তবে হামলাকারী ও হতাহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। সোমবার স্থানীয় সময় সকালে শহরটির পৃথক দু’টি স্থানে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জম্মু ও কাশ্মির থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পক্ষে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন।
ভারতের অন্যান্য রাজ্য থেকে জম্মু-কাশ্মির আলাদা নয়, আর ভারতে যোগ দেয়ার পরে জম্মু ও কাশ্মিরের পৃথক কোনো সার্বভৌমত্বের প্রশ্নই ওঠে না। এমনই রায় দিলো ভারতের সুপ্রিম কোর্ট।
সোমবার (১১ ডিসেম্বর) ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা রদ নিয়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ এ রায় দেন।
শনি ও রোববার দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন্স ও চীনের নৌকার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল৷
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কথিত জালিয়াতির অভিযোগে বেশ ক’জন শীর্ষ মন্ত্রীকে বরখাস্ত করবেন। স্থানীয় মিডিয়া সোমবার একথা বলেছে।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা তহবিলে টান পড়েছে।
গাজায় নগ্ন ফিলিস্তিনি বন্দিদের ইসরাইলি বাহিনীর কাছে ‘অস্ত্র সমর্পণ’ করার কিছু ছবি নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা আর প্রশ্ন তৈরি হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা দুই মাসেরও বেশি সময় ধরে চালানো এই হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি। বর্বর এই আগ্রাসনের জেরে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বাড়ছে ক্ষোভ।
ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় দুই মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। টানা সাতদিনের যুদ্ধবিরতির পর উপত্যকাটিতে হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, সদস্যদের মধ্যে ঐকমত্যের অভাবে নিরাপত্তা পরিষদ অকার্যকর হয়ে পড়েছে। এ কারণে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে সমাধানে পৌঁছানো যাচ্ছে না।