অধিকৃত ফিলিস্তিনি পশ্চিম তীরে আরো চারটি অবৈধ ইহুদি বসতি নির্মাণের প্রকল্প অনুমোদন দিয়েছে তেল আবিব।
এশিয়া
বাহারাইন সিকিউরিটি সামিটে গিয়ে ইসরাইলের সমালোচনায় মুখর হলেন সৌদি যুবরাজ তুর্কি বিন ফয়সল আল সৌদ। একেবারে চাঁচাছোলা ভাষায় তিনি বলেছেন, ''যতক্ষণ স্বাধীন ফিলিস্তিন না হচ্ছে, ততক্ষণ ইসরাইল যেন আরব দুনিয়ার আর কোনো দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন না করে।''
ইসরাইল এমন একটি অবৈধ রাষ্ট্র যার সভ্যতার কোনো ভিত্তি নেই। এই সরকার বিগত ৭০ বছরে মধ্যপ্রাচ্যের মুসলিম দেগুলোর ২,৭০০ বিজ্ঞানী, চিন্তাবিদ ও বুদ্ধিজীবীকে হত্যা করেছে।
ভারতের অরুণাচল প্রদেশের কাছে ভারত-চীন-ভুটানের সীমান্তের বুম লা পাস এলাকায় অন্তত তিনটি নতুন গ্রাম স্থাপন করেছে চীন।
ভারতের রাজধানী দিল্লি কার্যত অবরুদ্ধ। কৃষক বিক্ষোভে উত্তাল রাজধানীর রাজপথ। তবে সমাধানসূত্র মিলছে না। শনিবার (০৫ ডিসেম্বর) কেন্দ্রের সঙ্গে কৃষকদের পঞ্চম দফা বৈঠকের পরেও কোনও সমাধান হয় নি। পরবর্তী বৈঠক ৯ই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।
কৃষক আন্দোলন নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর করা মন্তব্যের পরই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রনালয় নড়েচড়ে বসে। ভারতে কানাডার হামকমিশনারকে তলব করে দেশটি পররাষ্ট্র মন্ত্রনালয়। তবে এত কিছুর পরেও নিজের অবস্থানে অনড় রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
চীনে করোনাভাইরাস মহামারি হানা দেবার এক বছর পর চীনের অর্থনীতি আবার ঘুরে দাঁড়িয়েছে। যদিও এই অর্থনৈতিক পুনরুজ্জীবনের পেছনে বড় ভূমিকা রেখেছে সরকারের নেয়া ঋণ ও চীনা ধনীদের ব্যয় করা বিপুল পরিমাণ অর্থ।
বিতর্ক, সমালোচনা সঙ্গে নিয়ে চলতেই তিনি ভালবাসেন। বারবার বিতর্কিত মন্তব্য করে তিনি বিপাকে পড়েন। কখনও এম এস ধোনিকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। কখনও আবার নির্বাচকদের নিয়ে যা নয় তাই বলেন।
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর চংকিংয়ের একটি কয়লা খনিতে আটকে পড়ে অন্তত ১৮ জন শ্রমিক নিহত হয়েছেন। শিনহুয়া নিউজের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে বলেছে, দুই মাসের মধ্যে ওই এলাকায় এটি দ্বিতীয় বৃহত্তম খনি দুর্ঘটনা।
ভারত সরকারের সাথে দু'দফায় বৈঠকে বসেও কোনো রফাসূত্র পাননি কৃষকরা। শনিবার আবার বৈঠকে বসার কথা রয়েছে দু'পক্ষের। কিন্তু দিল্লি সীমান্তে কৃষকদের এখন একটাই দাবি, প্রত্যাহার করতে হবে কৃষি আইন
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি আশা করছেন শিগগিরই ফ্রান্স ইমানুয়েল ম্যাক্রোঁর মতো নেতা থেকে মুক্তি পাবে। ফরাসি প্রেসিডেন্টের বিরুদ্ধে এটাই হচ্ছে এরদোগানের এ যাবৎকালের সবচেয়ে কড়া মন্তব্য।
একটি সুপারকম্পিউটারের যে হিসাব কষতে ১০ হাজার বছর লাগতে পারে, কয়েক মিনিটে তা করে গত বছর বিশ্বজুড়ে প্রশংসা আদায় করেছিল গুগলের কোয়ান্টাম কম্পিউটারের প্রাথমিক সংস্করণ
ভারতের কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরোধিতায় পথে নেমেছেন ৬ রাজ্যের কৃষক। অবিলম্বে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবি জানিয়েছেন তাঁরা। আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা।
জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরাইলের বিরুদ্ধে পাঁচটি প্রস্তাব গৃহীত হয়েছে। এরমধ্যে গতকাল বুধবার (০৩ নভেম্বর) অধিকৃত গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্ব দাবির বিরুদ্ধে নিন্দা জানানো হয়েছে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি ইন্তেকাল করেছেন।
ভারতের উত্তর প্রদেশে একজন হিন্দু নারীকে ইসলাম ধর্মে দীক্ষিত করার অভিযোগে পুলিশ একজন মুসলিম পুরুষকে গ্রেপ্তার করেছে।