হাথরসের পথে গ্রেফতার করা হল রাহুল গাঁন্ধী। তার আগে দেওয়া হল গলাধাক্কা। উত্তরপ্রদেশ পুলিশের ধাক্কায় মাটিতে পড়ে যান তিনি। শেষ খবর, হাথরসের নির্যাতিতার বাড়ি যেতে না দিয়ে রাহুলকে মাঝপথ থেকেই গ্রেফতার করা হয়েছে।
এশিয়া
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নগরনো-কারাবাখ পার্বত্য অঞ্চল থেকে আর্মেনিয়া সেনা প্রত্যাহার করে নিলে তিনি ওই অঞ্চলে তার দেশের সামরিক অভিযান বন্ধ রাখবেন
ফিলিস্তিনের পরিবর্তে আরব লীগের পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে কুয়েত।
উপসাগরে তাদের অনুগত দুই দেশ - সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন - ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের চুক্তি করে ফেললেও সৌদি শাসকদের মধ্যে দ্বিধা এবং মতভেদের খবর প্রাসাদের দেয়াল পেরিয়ে বাইরে বেরিয়ে পড়ছে।
প্রায় তিন দশক ধরে চলে আসা বাবরি ধ্বংস মামলায় অভিযুক্ত সকলকেই খালাস দিল ভারতীয় আদালত। বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানি, মুরলিমনোহর জোশী, উমা ভারতীর মতো নেতা-নেত্রীদের বিরুদ্ধে মসজিদ ভাঙার ষড়যন্ত্র, পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগ ছিল।
১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ বুধবার ঘোষণা করবে ভারতের লখনউয়ের বিশেষ আদালত। ভারতীয় সময় দশটা নাগাদ এই রায় দেয়ার কথা আদালতের।
ভারতে ২০১৯ সালে প্রতিদিন গড়ে ৮৭টি করে ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। সবমিলিয়ে গোটা ভারতে নারীদের বিরুদ্ধে নথিভুক্ত অপরাধের সংখ্যা ছিল ৪,০৫,৮৬১টি। ২০১৮ সালের নিরিখে বিচার করলে নারীদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ৭ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
ফের ইরাকে টার্গেট করা হল মার্কিন সেনাকে। ইরাকের পক্ষ থেকে জানানো হয়েছে সোমবার (২৮ সেপ্টম্বর) মার্কিন সেনাদের লক্ষ্য করে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা চালানো হয়েছে।
আর্মেনিয়া এবং আজারবাইজানের সশস্ত্র বাহিনীর মধ্যে লড়াই শুরু হয়ে গেছে বিতর্কিত নাগোর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ।
ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পরে উত্তর প্রদেশের অযোধ্যায় বহুলালোচিত রাম মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু বাবরি মসজিদ ধ্বংসের রায়ের দিকে নজর রাখছেন মুসলিমরা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফকে গ্রেপ্তার করা হয়েছে।
বছরের পর বছর আয়কর পরিশোধ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।নিউ ইয়র্ক টাইমসের এক রিপোর্ট বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৬ এর ২০১৭ সালে পরপর দুই বছর ৭৫০ ডলার করে আয়কর দিয়েছেন।
কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় নতুন শর্ত দিয়েছে তালেবান।
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন কোনো স্থায়ী সদস্য গ্রহণের বিরোধিতা করেছে পাকিস্তান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের জন্য নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ লাভের আগ্রহ প্রকাশ করার পর ইসলামাবাদ এ বিরোধিতার কথা জানাল।
পাকিস্তানে একটি যাত্রীবোঝাই ভ্যানে আগুন লাগার জেরে প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বন্দর শহর করাচিতে।