মহামারীর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে আছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। দ্রুতই শুরু হওয়ার কথা এই লিগের। যদিও তা নিয়ে আছে সংশয়। তবে এরই মাঝে প্লেয়ার্স ড্রাফট থেকে পরিবর্তিত (রিপ্লেসমেন্ট) খেলোয়াড় নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
ক্রিকেট
বোলারদের জন্য উইকেটে কিছুই ছিল না। পাঁচ দিনে উইকেট পড়েছে মাত্র ১৭টি। রান উঠেছে দুই দল মিলিয়ে তেরশ। এমন ম্যাচ ড্র না হয়ে উপায় নেই। অনুমিতভাবে ড্রই হয়েছে পাল্লেকেলেতে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট।
অবশেষে ভাঙল দিমুথ করুনারাত্নে ও ধনঞ্জয় ডি সিলভার ম্যারাথন জুটি। পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনের শুরুতেই ধনঞ্জয়কে ফিরিয়ে বাংলাদেশ দলে স্বস্তি ফিরিয়েছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ।
রান উৎসবের পাল্লায় ড্রয়ের পথে হাঁটছে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার পাল্লেকেলে টেস্ট। শনিবার ম্যাচের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ৫১২ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল সাত উইকেটে ৫৪১ রান (ডিক্লিয়ার)। এখনো ২৯ রানে এগিয়ে বাংলাদেশ।
পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন শেষে স্বাগতিক শ্রীলঙ্কার চেয়ে ৩১২ রানে এগিয়ে আছে সফরকারী বাংলাদেশ। শুক্রবার প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে ৩ উইকেটে ৩২৯ রানে দিন শেষ করেছে লঙ্কান শিবির।
শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আগের দিনে অপরাজিত মুশফিকের ৪৩ রান এবং লিটনের ২৫ রানে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ।
পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বৃহস্পতিবার বড় রেকর্ডের সুযোগ হারালেও তৃতীয় উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডটা ঠিকই নিজেদের করে নিয়েছেন মুমিনুল-শান্ত। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সেরা ১০ জুটি নিয়ে আজকের প্রতিবেদন
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচের দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করেছে মুমিনুলরা। শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।
বাংলাদশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন মুমিনুল হক। নিজেকে এবার আরো একটু উপরে নিয়ে গেলেন টাইগার টেষ্ট অধিনায়ক। টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের এটি ১১তম সেঞ্চুরি, যা সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল।
ব্যাটিং দাপটে পাল্লেকেলে টেস্টের প্রথম দিনটা বাংলাদেশেরই। টেস্ট ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অল্পের জন্য দশম টেস্ট সেঞ্চুরি মিস করেছেন তামিম ইকবাল। অধিনায়ক মুমিনুল হক পেয়েছেন দারুণ ফিফটি।
স্বাগতিক শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচ টে্স্টে সিরিজের প্রথম টেস্টে তামিম ইকবালে হাফ-সেঞ্চুরির পর টেস্ট ক্যারিয়ারের ২য় হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
স্বাগতিক শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচ টে্স্টে সিরিজের প্রথম টেস্টে নাভার্স নাইনটিতে আউট হয়ে সাঁজ ঘরে ফিরলেন তামিক ইকবাল।
স্বাগতিক শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচ টে্স্টে সিরিজের প্রথম টেস্টে ক্যারিয়ারের ২৯ তম টেস্ট হাফ-সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
স্বাগতিক শ্রীলঙ্কার সাথে দুই ম্যাচ টে্স্টে সিরিজের প্রথম টেস্টে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
জিম্বাবুয়ে সফর শুরুর ঠিক আগে দল ছাড়ার সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের বোলিং কোচ ওয়াকার ইউনিস। তিনি জিম্বাবুয়ে থেকে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে তিন পেসার নিয়ে খেলতে নেমেছে মুমিমুল বাহিনী। দলে রয়েছেন তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।