অপরাধ

শতাধিক পাসপোর্টসহ অমির অফিসের ২ জন গ্রেফতার

শতাধিক পাসপোর্টসহ অমির অফিসের ২ জন গ্রেফতার

অভিনেত্রী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী অমির অফিসে অভিযান চালিয়েছে পুলিশ। তার অফিস থেকে ১০২টি পাসপোর্ট জব্দ এবং দুজনকে গ্রেফতার করা হয়েছে।

সিলেটে মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

সিলেটে মা সহ দুই সন্তানকে গলা কেটে হত্যা

সিলেটের গোয়াইনঘাটে মাসহ দুই সন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফতেহপুরে বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

যশোরে র‌্যাব-৬ এর অভিযানে ০২ কেজি গাঁজা সহ ০২ জন গ্রেফতার

যশোরে র‌্যাব-৬ এর অভিযানে ০২ কেজি গাঁজা সহ ০২ জন গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জুন বিকালে সদর উপজেলার হৈবতপুর আউলিয়ার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে ইছাহাক বিশ্বাসের ছেলে রাজ্জাক বিশ্বাস (৬০) এবং মোবারক মৃধার ছেলে সাব্বির মৃধা (২৬)কে ২ কেজি গাঁজা, ২ টি মোবাইল, ২ টি সিম কার্ড, নগদ ১৫০০ টাকা ও একটি মটারসাইকেল সহ আটক করে।

রাঙ্গামাটিতে গ্রামপ্রধানকে গুলি করে হত্যা

রাঙ্গামাটিতে গ্রামপ্রধানকে গুলি করে হত্যা

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম লুলংছড়ি মৌজার এক গ্রাম প্রধানকে (কারবারী) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কার্বারী পাথর মনি চাকমা (৫০) লুলংছড়ি গ্রামের গ্রাম প্রধান ছিলেন।

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার: পরকীয়ার জেরে হত্যাকাণ্ড!

কুষ্টিয়ায় ট্রিপল মার্ডার: পরকীয়ার জেরে হত্যাকাণ্ড!

কুষ্টিয়ায় প্রকাশ্য দিবলোকে একই সাথে তিনজন কে গুলি করে হত্যা করেছে পুলিশের এএসআই সৌমেন রায়। এরমধ্যে একটি শিশুও রয়েছে। শিশুটির নাম রবিন(৫)। অপর দুজন হলেন, আসমা (২৫) এবং শাকিল (৩০)।

পাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

পাবনার সাঁথিয়ায় চালককে হত্যা করে অটোবাইক ছিনতাই

পাবনা প্রতিনিধি  : দুর্বৃত্তরা পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের কালুকাটা মাঠের মধ্যে অটোবাইক চালক সেলিম হোসেন(২৫)কে নির্দয়ভাবে হত্যার পর ব্যাটারী চালিত অটোবাইকটি নিয়ে গেছে।

হাতিয়ায় ইউপি সদস্যকে গুলি ও  কুপিয়ে হত্যা

হাতিয়ায় ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা

নোয়াখালীর হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে এক ইউপি সদস্যকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ জুন) দিবাগত রাত ২টার দিকে খাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে বন্দিদের মধ্যে সংঘর্ষে ৩ জন আহত

যশোর প্রতিনিধি: যশোর শিশু উন্নয়ন কেন্দ্র্রের ডাইনিং-এ শিশু কয়েদিদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলের জের ধরে মারামারির ঘটনায় ৩ জন আহত হয়েছে। আহতরা হলো বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চরহরিনা গ্রামের লাভলু মিয়ার ছেলে লিমন ইসলাম (১৭), ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের মৃত একরাম শেখের ছেলে ইমারত শেখ (১৬), পিরোজপুর সদর উপজেলার মৌরিচাল গ্রামের সোহরাব শেখের ছেলে হোসেন শেখ (১৯)।

ছিনতাই আতঙ্কে ঈশ্বরদীবাসী, নেই প্রতিকার

ছিনতাই আতঙ্কে ঈশ্বরদীবাসী, নেই প্রতিকার

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে হঠাৎ করে বেড়েছে ছিনতাই। একের পর এক ছিনতাই আতঙ্কে ঈশ্বরদীবাসী। গত তিন মাসে কমপক্ষে দশটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে এখানে। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে এই তথ্য পাওয়া গেছে। তবে ছিনতাইয়ের শিকার হওয়া বেশির ভাগ ব্যক্তিই থানায় মামলা করেননি। ভুক্তভোগীদের অভিযোগ, মামলা হলেও পুলিশ ছিনতাইকারীদের একজনকেও গ্রেপ্তার করতে পারেনি। খোয়া যাওয়া কোন কিছুও উদ্ধার হয়নি।

গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।