সাভারের আশুলিয়ায় বাড়িওয়ালার ছেলে রাজা মিয়া (৯) নামের এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের ৫০ লাখ টাকা না পেয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় মূল অভিযুক্ত আরিফুল ইসলাম পলাতক থাকলেও তার স্ত্রী লিজা আক্তারকে আটক করেছে পুলিশ।
- দুদকের ‘প্রাথমিক সত্যতা’ বক্তব্যে মানহানি, দুঃখপ্রকাশের দাবি আসিফের
- * * * *
- ব্লাড ক্যান্সারে আক্রান্ত বিএনপি নেতাকে দেখতে গেলেন সালাউদ্দিন টুকু
- * * * *
- জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
- * * * *
- বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর
- * * * *
- যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড ব্যবস্থা আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির
- * * * *
অপরাধ
গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে পালিয়ে গেছেন ১৪ তরুণী ও কিশোরী। ২৫ ফুট উচু দেয়াল টপকে কিভাবে কিশোরীরা পালালো তা এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় ইভটিজিং নিয়ে সালিশ বৈঠকে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সালিশের বিচারকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন। নিহত যুবকরা হলেন উত্তর ইসলামপুর এলাকার কাশেম পাঠানের ছেলে মো. ইমন হোসেন (২২) ও একই এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সাকিব হোসেন (১৯)।
সিরাজগঞ্জ পৌর এলাকার মাহমুদপুর মহল্লা থেকে অপহরণের ১২ ঘণ্টা পর পুলিশ উদ্ধার করলেও বাড়ি ফিরেই আত্মহত্যা করেছে জয়া নামে এক স্কুলছাত্রী।
কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়া জেলা কারাগার এলাকায় স্থানীয়দের বিরুদ্ধে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সহকারী প্রধান কারারক্ষীসহ আটজন আহত হয়েছেন।
পাবনা প্রতিনিধি: চাটমোহর এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত নারী চাটমোহর পৌর সদরের দোলং মহল্লার মৃত গোসাই সরকারের স্ত্রী যমুনা রানী সরকার (৫৫)।
যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরের রহিতা ইউনিয়নের পলাশী পশ্চিমপাড়ায় হাত, পা ও মুখ চেপে ধরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তিন শিশুর বিরুদ্ধে।
পাবনা প্রতিনিধি: শনিবার (১৩ মার্চ) পুলিশ অভিযান চালিয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৯ জনকে আটক করেছে। পুলিশ এ সময় একটি ট্রলারও জব্দ করেছে।
যশোর প্রতিনিধি: যশোর অবয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের ইউপি সদস্য নুর আলীর হত্যার সাথে জড়িত সন্দেহে ২ জনকে অস্ত্র ও গুলি সহ আটক করেছে পুলিশ।
যশোর প্রতিনিধি: যশোর শহরতলীর খোলাডাঙ্গা মুন্সিপাড়ায় বাচ্চু গাজী (৩৮) নামে এক লেদমিস্ত্রি খুন হয়েছেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার এক গ্রামে অবৈধ অস্ত্র কারখানা আবিষ্কার করেছে পুলিশ। পুলিশ সেখান থেকে চারটি আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক করেছে।
যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নূর আলী শেখ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শুভরাড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডেও ইউপি সদস্য।
গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কাঁঠালতলির চুকারপুঞ্জি এলাকা থেকে তাদের আটক করার হয় বলে বড়লেখা থানার পুলিশ সূত্রে জানা গেছে।
নরসিংদীর শিবপুর উপজেলায় ছুরিকাঘাতে মামুন সরকার (২৫) নামের এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ৩টার দিকে শিবপুর ধানুয়া দাখিল মাদ্রাসার সামনের সড়কে এ ঘটনা ঘটে।
প্রেমের ফাঁদে ফেলে বগুড়ার ধুনট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আকাশ খান ফারুককে (২৫) কারাগারে পাঠিয়ে আদালত।
ঝিনাইদহ সদর উপজেলার বাজার গোপালপুর এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় ইসমাইল হোসেন সুজন (৩২) নামের এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।