অপরাধ

গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

গাড়ি চুরি ও ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার

রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় মাইক্রোবাস ছিনতাইয়ের ঘটনায় ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি। যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নাটোরে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

নাটোরে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে নিজ ঘরে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম শাহানুর বেগম (৩৫)। তিনি বড়াইগ্রাম উপজেলার ভবানীপুর জোলাপাড়া গ্রামের চা দোকানি রাশেদের স্ত্রী। বুধবার (০২ জুন) রাতে তিন সন্তানের জননী এই অন্তঃসত্ত্বা গৃহবধূকে কে বা কারা হাত-পায়ের রগসহ গলা কেটে হত্যা করে রেখে যায়।

ঈশ্বরদীতে ব্যবসায়ী শাকিল হত্যা রহস্য উদঘাটন: ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া

ঈশ্বরদীতে ব্যবসায়ী শাকিল হত্যা রহস্য উদঘাটন: ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীর বহুল আলোচিত কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদ ওরফে ভোলা (৩৫) হত্যাকান্ডের ঘটনায় পুলিশ হত্যা রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করতে সমর্থ হয়েছে। বুধবার পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এক প্রেস ব্রিফিং এ ছোট ভাইয়ের সাথে স্ত্রীর পরকীয়া এবং এককভাবে সম্পত্তি ভোগের লালসায় কাপড় ব্যবসায়ী শাকিল আহমেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন।

যশোরে আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

যশোরে আইনজীবীর কাছ থেকে হত্যা মামলার আসামি ছিনতাই

যশোর প্রতিনিধি: যশোরে আদালতে যাওয়ার পথে আইনজীবীর কাছ থেকে রাজু বিশ্বাস ওরফে টুটু (৩৫) নামে এক হত্যা মামলার আসামিকে দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করা হচ্ছে। আজ সকাল সাড়ে দশটার দিকে জেলা জজ কোর্টের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। তবে পুলিশ বলছে, তারা এ বিষয়ে কিছু জানে না।

ঈশ্বরদীতে শয়ন কক্ষ থেকে কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

ঈশ্বরদীতে শয়ন কক্ষ থেকে কাপড় ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি: ঈশ্বরদী থানা পুলিশ এক কাপড় ব্যবসায়ীর মৃতদেহ তার নিজ শয়ন কক্ষ থেকে ঊদ্ধর করেছে। আটক করা হয়েছে নিহতের স্ত্রী মীম খাতুন ও তার শ্যালক সাব্বিরকে।  শুক্রবার রাত ১১টার দিকে শহরের মাহাতাব কলোনী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ,আটক  ৬

আশুলিয়ায় চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ,আটক ৬

সভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৬ জনকে আটক করেছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে। আশুলিয়ার থানার ওসি (তদন্ত) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন । 

সিরাজগঞ্জে বৃদ্ধকে থানায় নির্যাতনের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে বৃদ্ধকে থানায় নির্যাতনের ঘটনায় ওসির বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের উল্লাপাড়া থানায় পুলিশ হেফাজতে এক বৃদ্ধকে নির্যাতনের অভিযোগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাসের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে মামলাটি দায়ের করেন নির্যাতনের শিকার সাইফুদ্দিন প্রামাণিক (৭০)। 

রাজধানীতে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৩

রাজধানীতে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৩

রাজধানীতে অনলাইনে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের হুমকির অভিযোগে আটক ৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরপত্তায় নিয়োজিত সেনাসদস্যদের হুমকির অভিযোগে আটক ৮

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কেপিআইভুক্ত এলাকার মধ্যে বিনানুমতিতে প্রবেশ করা নিয়ে আটককৃত ৮ যুবককে  রোববার (২৩ মে ) আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে ইশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জাননা।

কক্সবাজারে শ্বশুরবাড়ির লোকজনের পিটুনিতে প্রবাসীর মৃত্যু : স্ত্রী-শ্বশুরসহ আটক ৮

কক্সবাজারে শ্বশুরবাড়ির লোকজনের পিটুনিতে প্রবাসীর মৃত্যু : স্ত্রী-শ্বশুরসহ আটক ৮

কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মাইজপাড়ায় স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের পিটুনির শিকার প্রবাসী মঞ্জুর আলম (৪৫) মৃত্যু হয়েছে। শনিবার (২২ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১

যশোরে বাস থেকে ১০ টি স্বর্ণের বার উদ্ধার, আটাক ১

যশোর প্রতিনিধি: যশোরের চাঁচড়া বাসস্ট্যান্ড এ পুলিশ চেক পোষ্টের পাশে যশোর থেকে বেনাপোল গামী একটি বাস থেকে ১০ টি স্বর্নের বার সহ একজনকে আটক করেছে বিজিবি। বেনাপোলগামী একটি বাস থেকে এ স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারের ওজন ১.১৬৩ কেজি (৯৯.৭১ ভরি) ।  যার আনুমানিক মূল্য ৬৭,০০,০০০/- (সাতষট্টি লক্ষ) টাকা। 

পাবনায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ অস্ত্র-গুলিসহ আটক ২

পাবনায় ডিবি পুলিশের অভিযানে হত্যা মামলার আসামীসহ অস্ত্র-গুলিসহ আটক ২

পাবনা প্রতিনিধি: পাবনা ডিবি পুলিশ পাবনা পৌর এলাকার কুঠিপাড়ায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার ও দু’রাউন্ড গুলি এবং টিপচাকুসহ দু’জনকে আটক করেছে।