ইউরোপ

স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, পদদলিত হয়ে নিহত ৯

স্পেন সীমান্তে অভিবাসীদের ঢল, পদদলিত হয়ে নিহত ৯

মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে অন্তত ৯ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। বিপুলসংখ্যক মানুষ সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  খবর আল জাজিরার

সাগর সাঁতরে মরোক্কো থেকে স্পেন ঢুকলেন হাজারো অভিবাসী

সাগর সাঁতরে মরোক্কো থেকে স্পেন ঢুকলেন হাজারো অভিবাসী

স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতায় মরক্কো থেকে হাজারো অভিবাসী প্রবেশ করেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) কয়েক ঘণ্টার মধ্যে বিপুলসংখ্যক মানুষ সমুদ্রপথে সাঁতরে, সীমান্তের পাথরের বাঁধ ঘুরে এবং সীমান্তের বেড়া অতিক্রম করে সেউতায় ঢুকে পড়েন। ঘটনাটি সামাল দিতে স্পেন অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও সামরিক সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে।

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

বন্দিদের কাছে মাদক পৌঁছাতে গিয়ে ধরা পড়ল বিড়াল

রাশিয়ার একটি কারাগারে বন্দিদের কাছে মাদক পৌঁছে দেওয়ার অভিযোগে একটি বিড়ালকে ব্যবহার করা হচ্ছিল বলে দাবি করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। কারাগারে প্রবেশের আগেই বিড়ালটিকে আটক করা হয়। পরে তার গলায় থাকা বিশেষভাবে তৈরি দুটি কাপড়ের কলার থেকে নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

ইউক্রেনে রুশ হামলায় নিহত ৭

ইউক্রেনের পূর্বাঞ্চলের বিভিন্ন সম্মুখসারির এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ড্রোন ও গোলাবর্ষণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এতে আরও ২০ জন আহত হয়েছেন। 

ফ্রান্সের দাবানল তৈরি করছে  বজ্রপাত, কিন্তু কীভাবে?

ফ্রান্সের দাবানল তৈরি করছে বজ্রপাত, কিন্তু কীভাবে?

ফ্রান্সের ভয়াবহ দাবানল পরিস্থিতি এবার এক অজানা ও ভয়ঙ্কর রূপ নিয়েছে। সেখানকার দাবানলগুলো থেকে এখন তৈরি হচ্ছে বিশাল মেঘ, আর সেই মেঘ থেকেই ঝরছে বজ্রপাত! জলবায়ু পরিবর্তনের প্রভাবেই ফ্রান্সে প্রথমবারের মতো এমন বিরল ‘ফায়ার ক্লাউড’ বা আগুনের মেঘ দেখা যাচ্ছে।

রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

রাশিয়ার মাউন্ট এলব্রাসে ঝড়ে আটকা পড়ে ৫ পর্বতারোহীর মৃত্যু

রাশিয়ার ইউরোপের সর্বোচ্চ পর্বত মাউন্ট এলব্রাসে তীব্র ঝড়ে আটকা পড়ে পাঁচজন বসনিয়া ও হার্জেগোভিনার পর্বতারোহীর মৃত্যু হয়েছে। তবে বৈরী আবহাওয়ার কারণে নিহতদের মধ্যে তিনজনের লাশ এখনো সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ২

ওয়াশিংটনে বন্দুকধারীর গুলিতে নিহত ২

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটল সেন্টারে বন্দুকধারীর গুলিতে দুজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই বছর বয়সি একটি শিশুও রয়েছে। 

পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

পর্যটন ক্যাম্পে ইউক্রেনের হামলায় চার শিশুসহ নিহত ১১: রাশিয়া

ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলের রাশিয়া-নিয়ন্ত্রিত এলাকায় একটি হলিডে ক্যাম্পে রাতের হামলায় চার শিশুসহ ১১ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে রাশিয়ার কর্তৃপক্ষ।

ভয়াবহ দাবানলে ফ্রান্স-স্পেনে ঘরছাড়া ৩ লাখ মানুষ

ভয়াবহ দাবানলে ফ্রান্স-স্পেনে ঘরছাড়া ৩ লাখ মানুষ

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে ইউরোপের দেশ ফ্রান্স ও স্পেনে। প্রবল বাতাস ও তীব্র দাবদাহের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা।

জার্মানিতে প্রাইড উৎসবে গাড়ি হামলায় নিহত ১, সন্দেহভাজন পলাতক

জার্মানিতে প্রাইড উৎসবে গাড়ি হামলায় নিহত ১, সন্দেহভাজন পলাতক

জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড উদযাপন চলাকালে জনতার ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ারগার্টেন পার্কে এই ঘটনাটি ঘটে।

প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে কানাডাজুড়ে ছড়াচ্ছে দাবানল

প্রচণ্ড তাপদাহ ও বজ্রপাতে কানাডাজুড়ে ছড়াচ্ছে দাবানল

কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলো থেকে অন্টারিও পর্যন্ত নতুন করে আগুন ছড়িয়ে পড়ায় এযাবৎকালের সবচেয়ে কঠিন দাবানল মৌসুমের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। সাম্প্রতিক এই দুর্যোগকে ইতিহাসের অন্যতম কঠিন পরিস্থিতি হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

স্পেনে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি

ফ্রান্সের পর এবার ভয়াবহ দাবানলের মুখে পড়েছে স্পেন। রাজধানী মাদ্রিদের আশপাশের বনাঞ্চলে ছড়িয়ে পড়া একাধিক আগুন একত্রিত হয়ে বড় ধরনের দাবানলে রূপ নিয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় শুক্রবার (২৪ জুলাই) মাদ্রিদ ও পার্শ্ববর্তী আভিলা প্রদেশে দাবানল মোকাবিলায় জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন সরকার। দেশটির ইতিহাসে শুধু দাবানলের কারণে এমন সিদ্ধান্ত এই প্রথম।

ইউক্রেনে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০

ইউক্রেনে ড্রোন প্রদর্শনীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত অন্তত ১০

ইউক্রেনে রাশিয়ার নতুন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজধানী কিয়েভের কাছে একটি ড্রোন প্রযুক্তি প্রদর্শনীতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জনের মৃত্যু হয়েছে।

দাবানলের বিরুদ্ধে লড়াই করছে স্পেন ও ফ্রান্স

দাবানলের বিরুদ্ধে লড়াই করছে স্পেন ও ফ্রান্স

স্পেনের মধ্যাঞ্চলীয় গুয়াদালাহারা প্রদেশে জ্বলতে থাকা একটি বড় দাবানল কমে আসায় কিছু বাসিন্দা বাড়ি ফিরতে পারলেও, দেশটির বেশিরভাগ অংশে আরো দাবানলের ঝুঁকি অত্যন্ত বেশি।