ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের রাত

ইংলিশ প্রিমিয়ার লিগে অঘটনের রাত

কার্লো আনচেলোত্তির এভার্টনের সঙ্গে ২-২ ড্র করে ইংলিশ প্রিমিয়ার লিগে আবার পয়েন্ট নষ্ট করল গতবারের চ্যাম্পিয়ন লিভারপুল। শেষ ম্যাচেই অপ্রত্যাশিত ভাবে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ২-৭ হেরেছিলেন মহম্মদ সালাহরা! লিভারপুলের পয়েন্ট নষ্টের দিনে ঘরের মাঠে ম্যাঞ্চেস্টার সিটি ১-০ গোলে হারিয়েছে আর্সেনালকে।

নেইমারের হ্যাটট্রিকে বড় জয় ব্রাজিলের

নেইমারের হ্যাটট্রিকে বড় জয় ব্রাজিলের

দু'বার পিছিয়ে পড়েও রোমাঞ্চকর জয় পেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নেইমারের দুরন্ত হ্যাটট্রিকের সৌজন্যে ৪-২ গোলে জিতল সেলেকাওরা।

করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো

করোনায় আক্রান্ত ক্রিশ্চিয়ানো রোনালদো

করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্বসেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী পর্তুগিজ যুবরাজের করোনা পজিটিভ হওয়ার খবরটি নিশ্চিত করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। 

মেসিদের অগ্নিপরীক্ষা

মেসিদের অগ্নিপরীক্ষা

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ইকুয়েডরের বিরুদ্ধে জয়ের পরেও স্বস্তি নেই আর্জেন্টিনা শিবিরে। কারণ একটা নয়, একাধিক।

মেসির গোলে বিশ্বকাপের বাছাই পর্বে জয় আর্জেন্টিনার

মেসির গোলে বিশ্বকাপের বাছাই পর্বে জয় আর্জেন্টিনার

জয় দিয়েই কাতার বিশ্বকাপের বাছাইপর্বের অভিযান শুরু করল আর্জেন্টিনা। দীর্ঘ এক বছর পর জাতীয় দলে ফিরলেন লিওনেল মেসি। মেসির করা একমাত্র গোলে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা।

নারীদের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিল বার্সা

নারীদের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়ালকে উড়িয়ে দিল বার্সা

স্প্যানিশ নারীদের সর্বোচ্চ পেশাদার লিগ প্রিমেরা ইবারড্রোলাতে প্রথমবারের মত আয়োজিত ঐতিহাসিক এল ক্ল্যাসিকোতে রোববার রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।

ইউরোপের বর্ষসেরা লেওয়ানদোস্কি

ইউরোপের বর্ষসেরা লেওয়ানদোস্কি

গত মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল করে বায়ার্নের ত্রিমুকুট জয়ে মস্ত বড় ভূমিকা নিয়েছিলেন রবার্ট লেওয়ানদোস্কি। বুন্দেসলিগার সর্বোচ্চ স্কোরার হিসেবে ৩৪টি, চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ স্কোরার হিসেবে ১৫টি এবং জার্মান কাপের সর্বোচ্চ স্কোরার হিসেবে ৬টি গোল করেছিলেন এই পোলিশ স্ট্রাইকার।

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে মেসি-রোনাল্ডো দ্বৈরথ

চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে মেসি-রোনাল্ডো দ্বৈরথ

ফুটবলপ্রেমীদের জন্য দারুণ খবর। দীর্ঘদিন পরে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে মুখোমুখি হতে চলেছেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০১৮ মাদ্রিদ ছেড়ে তুরিনের ক্লাব জুভেন্তাসে যোগ দেওয়ার পর এখনও অবধি মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখেনি ফুটবল বিশ্ব।

কিমিচের বিস্ময় গোল: বছরের পঞ্চম খেতাব বায়ার্নের

কিমিচের বিস্ময় গোল: বছরের পঞ্চম খেতাব বায়ার্নের

দু’গোলে এগিয়ে গিয়েও নাছোড় বরুসিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখের জয় খুব একটা সহজ বলে মনে হচ্ছিল না। কিন্তু ৮২ মিনিটে জোশুয়া কিমিচ যেটা করলেন সেটাকে ‘অবিশ্বাস্য’ বললেও কম বলা হয়। 

মেসির সঙ্গে লা লিগায় ম্যাচে খেলার স্বপ্ন ছিল: আনসু ফাতি

মেসির সঙ্গে লা লিগায় ম্যাচে খেলার স্বপ্ন ছিল: আনসু ফাতি

সপ্তাহ খানেক আগেও তিনি বার্সেলোনায় চলতি মৌসুমে খেলবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধের কারণে সংবাদ শিরোনামে উঠে এসেছিলেন বার্সার রাজপুত্র লিওনেল মেসি।

সুয়ারেজকে ছেড়ে দেওয়ায় বার্সার প্রতি ক্ষোভ ঝাড়লেন মেসি

সুয়ারেজকে ছেড়ে দেওয়ায় বার্সার প্রতি ক্ষোভ ঝাড়লেন মেসি

চোখের জলে বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর) বার্সেলোনাকে বিদায় জানিয়েছেন ক্লাবের ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা লুইস সুয়ারেজ। আর এই ঘটনা আরও একবার নাড়িয়ে দিয়েছে লিওনেল মেসিকে।

বার্সা থেকে অ্যাটলেটিকোয় সুয়ারেজ

বার্সা থেকে অ্যাটলেটিকোয় সুয়ারেজ

বার্সেলোনার সঙ্গে অফিসিয়ালি ছয় বছরের সম্পর্কে করলেন লুইস সুয়ারেজের। নতুন ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে ঊরুগুয়ে স্ট্রাইকারের যোগদানের সম্ভাবনা জোরালো হয়েছিল আগেই। 

নিষিদ্ধ ডি মারিয়া

নিষিদ্ধ ডি মারিয়া

ফ্রেঞ্চ লীগ ওয়ানে পিএসজি-মার্শেই ম্যাচে মারামারির ঘটনায় চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন ৩২ বছর বয়সী পিএসজির আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঙ্গেল ডি মারিয়া।