ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের দাপট অব্যাহত রয়েছে। গতকাল ইপসউইচ টাউনকে ৪-১ গোলে হারিয়ে তারা পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করেছে। এই ম্যাচে মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ আরো একটি মাইলফলক স্পর্শ করেছেন। তিনি অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে ১০০তম গোল করেছেন।
ফুটবল
ইংলিশ প্রিমিয়ার লিগে হাইভোল্টেজ ম্যাচে চেলসিতে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এতে টেবিলের সেরা চারে চলে গেছে সিটি।
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে ফর্মের উত্থান-পতন দেখেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে।
আর্জেন্টিনার বিপক্ষে যেন ব্রাজিল কিছুতেই দাঁড়াতে পারছে না। সিনিয়র পর্যায়ে দুই দলের শেষ দেখায় জিতেছিল আর্জেন্টিনা।
এবারের মৌসুমে মাঠের ফুটবলে বেশ ধুঁকছে ম্যানচেস্টার সিটি। টানা চার প্রিমিয়ার লিগ শিরপো জেতা দলটি এবার চ্যাম্পিয়ন্স হওয়ার দৌড় থেকে ছিটকে গেছে।
হামজা চৌধুরীর বাংলাদেশ অভিষেক নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও তাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখাচ্ছে।
রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ‘রাজা’। তবে বদলে যাওয়া ফরম্যাটে সেই রাজারাও খাবি খাচ্ছিল। যে কারণে দলটা এখন আছে পয়েন্ট টেবিলের মাঝের দিকে।
ম্যাচটা ‘ফাইনাল’। সেটা ম্যানচেস্টার সিটি আর পিএসজির লড়াইয়ের আগে বলে রেখেছিলেন কোচ পেপ গার্দিওলা।
পিএসজিতে আগে থেকেই ছিলেন নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপে। ফরাসি জায়ান্টদের আক্রমণভাগ আরও শাণিত হয় লিওনেল মেসি ক্লাবটিতে যোগ দেওয়ায়।
সৌদি প্রো লিগে চল্লিশের দোরগোড়ায় এসেও মাঠ কাঁপিয়ে জোড়া গোল করে আল নাসরকে জিতিয়ে হয়েছেন ম্যাচসেরা ক্রিস্টিয়ানো রোনালদো।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দীর্ঘদিন নিজস্ব একাডেমি ছিল না। বছর তিনেক আগে কমলাপুর স্টেডিয়ামে এলিট একাডেমি নামে যাত্রা শুরু হয়। নামের আগে এলিট যোগ করলেও শব্দ দূষণ, আবাসনসহ নানা সমস্যায় জর্জরিত একাডেমি।
স্প্যানিশ লা লিগায় লাস পালমাসকে ৪-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপে।
অর্ন্তবর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস তারুণের উৎসব ঘোষণা করেছেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় অন্যান্য ফেডারেশনের মতো বাফুফেও এই উৎসবে শামিল হয়েছে।
বোর্ডার-গাভাস্কার সিরিজে ভারতকে ৩-১ ব্যবধানে হারানোর পর অস্ট্রেলিয়ার সামনে এবার মিশন শ্রীলঙ্কা। দুই টেস্টের সিরিজ খেলতে দেশটিতে সফরে যাবে অজিরা। তবে এ সিরিজে দলে থাকবেন না প্যাট কামিন্স। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তাই নেতৃত্বের ভার থাকবে স্টিভ স্মিথের কাঁধে।
অ্যাস্টন ভিলার বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকেও ড্র নিয়ে মাঠ ছাড়লো আর্সেনাল। মাত্র ৮ মিনিটের ব্যবধানে দুই গোল করে অ্যাস্টন ভিলা। পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে শিরোপাস্বপ্নে বড় ধাক্কা খেলো গানাররা।
লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা- এমন অনেক ক্লাবের নাম ছিল সম্ভাব্য ঠিকানায়। তবে খাভিচা কাভারাৎস্খেলিয়া শেষ পর্যন্ত বেছে নিলেন পিএসজিকে। নাপোলিকে ৩৩ বছর পর সেরি আ জেতানোর নায়ক ফরাসি ক্লাবটিতে নাম লেখালেন জর্জিয়ার প্রথম ফুটবলার হিসেবে।