অন্যান্য

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

ভৈরব রেলস্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় নারীর মর্মান্তিক মৃত্যু

ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের ধাক্কায় মরিয়ম বেগম (৩৬) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ১০.১০ মিনিটে রেলওয়ে স্টেশনের ২ নং প্লাটফর্ম এলাকায়। এসময় গুরুতর  আহত অবস্থায় তাকে লোকজন রেললাইন থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রাত ১০.৪০ মিনিটে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

সড়ক দুর্ঘটনায় আওয়ামী লীগ নেতা নিহত

নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সড়ক দুর্ঘটনায় শামসুদ্দীন খান নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার পূর্ব বাজারের কালী মন্দির এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) রাতে সদর উপজেলার চর্বারিয়া ইউনিয়নে সাপানিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

বন্দিদের সুবিধা দেওয়ার কথা বলে স্বজনদের পকেট কাটছে কারারক্ষীরা

বন্দিদের সুবিধা দেওয়ার কথা বলে স্বজনদের পকেট কাটছে কারারক্ষীরা

ঢাকার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে বন্দিদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস এবং অসুস্থ বন্দিদের চিকিৎসাসেবা নিশ্চিত করার কথা বলে তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কারারক্ষীদের বিরুদ্ধে।

নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় আটক যুবকের পিস্তলটি প্লাস্টিকের ছিল

নাটোরে মন্ত্রী-হুইপের পথসভায় আটক যুবকের পিস্তলটি প্লাস্টিকের ছিল

নাটোরের উত্তরা গণভবনের সামনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা ও জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পথসভাস্থল থেকে পিস্তলসহ যুবককে আটক করা হয়। অবশ্য উদ্ধার হওয়া পিস্তলটি আসল নয়, সেটি প্লাস্টিকের বলে জানিয়েছে পুলিশ।

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নেত্রকোনা পৌর শহরের বড় বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ৬ থেকে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে, আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বেশ কয়েকজন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

সবাইকে নিয়ে দেশ গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

সবাইকে নিয়ে দেশ গড়তে হবে : ডিএসসিসি প্রশাসক

দেশের মানুষকে ধর্মের ভিত্তিতে বিভক্ত না করে সবাইকে বাংলাদেশি পরিচয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

যশোরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

যশোরে জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যশোরের উদ্যোগে শুক্রবার (৭ আগস্ট) বিকালে যশোর টাউন হল মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

চালকদের বেপরোয়া চালনাই সিলেট দুর্ঘটনার কারণ, গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান

চালকদের বেপরোয়া চালনাই সিলেট দুর্ঘটনার কারণ, গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান

সিলেটের ওসমানীনগরে দুই বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হওয়ার ঘটনায় বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং এবং ঘুমঘুম অবস্থায় গাড়ি চালানোকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

মায়ের কোল থেকে দুই বছরের শিশুকে নিয়ে উধাও স্বামী ও সতীন

মায়ের কোল থেকে দুই বছরের শিশুকে নিয়ে উধাও স্বামী ও সতীন

রাজশাহীর বাগমারায় মায়ের কোল থেকে দুই বছরের এক শিশুপুত্রকে নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে শিশুটির বাবা ও তার প্রথম স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন শিশুটির মা জান্নাত বিবি।

শুক্রবার (৭ আগস্ট) বাগমারা থানায় স্বামী সাদেক আলী ও তার প্রথম স্ত্রী তাসলিমা বেগমের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক

সাতক্ষীরার শ্যামনগরে এক নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় আব্দুল মান্নান নামে এক যুবদল নেতাকে আটকের ঘটনা ঘটেছে। আটকের পর স্থানীয় জনতা তাকে মারধর করেছে বলে জানা গেছে। এ ঘটনার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাভারে কাভার্ডভ্যানে ছিনতাই, বাধা দেওয়ায় চালককে কুপিয়ে আহত

সাভারে কাভার্ডভ্যানে ছিনতাই, বাধা দেওয়ায় চালককে কুপিয়ে আহত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় একটি অ্যাকসেসরিজ কারখানার কাভার্ডভ্যান থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এসময় ছিনতাইকারীকে বাধা দেওয়ায় কাভার্ডভ্যানের চালককে কুপিয়ে গুরুতর আহত করেছে এক ছিনতাইকারী।