বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া সেতুর ঢালে বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাত (২১) নিহত হয়েছেন।
অন্যান্য
চিকিৎসার জন্য ফরিদপুর থেকে ঢাকায় আনা হয়েছিল শিশু আফিয়াকে। তবে একের পর এক হাসপাতালে ঘুরেও মেলেনি আইসিইউ বা এনআইসিইউতে ভর্তির সুযোগ।
খুলনা মহানগরীর ফরাজীপাড়ায় বাজার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যার পর ওই এলাকার আকবর স্টোরের সামনে ৫ থেকে ৬ জনের একটি দল তাকে ঘিরে ধরে মারধর করে।
রাজধানীর মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বালুবাগান এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে বিদেশি জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় জাল টাকা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
নানা প্রয়োজনে ঢাকার বাসিন্দারা দোকানপাট ও মার্কেট যান। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী মো. আলী আনোয়ার। শৈশব থেকেই সংগ্রাম করে বড় হয়েছেন তিনি।
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে নোয়াখালী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ নূরুল আলম লিটন মারা গেছেন।
রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী সেলিম শেখ (৩৫) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
ঢাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আংশিক মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ।
স্ত্রী-সন্তানের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে কষ্ট করে একটু একটু করে জমিয়েছিলেন টাকা। কাঠের আলমারিতে যত্ন করে তুলে রাখা সেই ভবিষ্যৎ শেষ করে দিলো ইঁদুর আর উইপোকা। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এক কৃষকের দুই লাখ টাকা খেয়ে ফেলেছে ইঁদুর আর উইপোকায়।
শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
কুষ্টিয়ার খোকসায় বিয়েবাড়ির দাওয়াত খেয়ে হাত ধুতে গিয়ে পা পিছলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে প্রতিদিনই বেঁচে থাকার লড়াই করছেন রেহানা বেগম (২৯)। ঘর ভাড়ার টাকা পরিশোধে বিক্রি করতে হয়েছে মাথার চুল। এখন ঠাঁই হয়েছে খুলনার মংলা রামপাল উপজেলার সন্তোষপুর এলাকার রেল লাইনের পাশে।
পাবনার বেড়ায় পরোয়ানাভুক্ত আসামী যুবলীগ নেতা মো. সোহেল রানাকে গ্রেফতারের পর পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) দুপুরে বেড়া পৌর এলাকার কাগমাইরপাড়া স্টেডিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
‘বাবা, তুমিতো আমাদের ফেলে চলে গেলে। আমাদের কার কাছে রেখে গেলে। একমাত্র প্রতিবন্ধী ভাই আর মা সহ আমাদের তিনটা বোনকে এখন কে দেখবে। আমরা খাবো কী, আর বাঁচবো কী নিয়ে। বারো দিন পর আমার বিয়ে, তোমাকে ছাড়া কী করে হবে এসব।’- বুক চাপড়ে বিলাপ করে কথাগুলো বলছিলেন নাটোরের বড়াইগ্রামের ধামানিয়াপাড়া গ্রামের সাদিয়া খাতুন (১৮)।