দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। দিনটিকে সিরিজ বোমা হামলা দিবস হিসেবে পালন করে আসছে আওয়ামী লীগ।
রাজনীতি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগস্ট মাস এলে বিএনপি নেতাদের চোখ মুখ শুকিয়ে যায়। সত্যের মুখোমুখি হতে তারা ভয় পান।
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মরদেহ পিরোজপুরে নেয়ার সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনায় দলটির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন-কর্মসূচির ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
ঢাকায় বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন দেলাওয়ার হোসাইন সাঈদীর নামাজে জানাজা করতে না দেয়া এবং বিভিন্ন জায়গায় হামলা এবং একজনকে হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
একাত্তরে মানবাধিকারবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলোয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা কেন্দ্র করে চট্টগ্রামে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় জামায়াত- শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক চিঠি দেওয়া হয়। বুধবার (১৬ আগস্ট) সকালে ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদক এ তথ্য নিশ্চিত করেন।
প্রকাশ্য জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে গ্রেফতার রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদকে আবারো একদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার নেপথ্যে তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের দূতাবাস প্রত্যক্ষভাবে জড়িত ছিল বলে মন্তব্য করেছেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা বলেছেন, দেশের ধারাবাহিক উন্নয়ন ধরে রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেলআরোহী যুবক নিহত হয়েছেন।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ বিড়ি শিল্প মালিক সমিতির সাধারন সম্পাদক ডা. শেখ মহিউদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার নেপথ্যের কুশীলবদের চিহ্নিত করতে তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।
স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা আগামীকাল অনুষ্ঠিত হবে।
জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার নেপথ্যে ছিলেন জানিয়ে প্রমাণ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দাফন সম্পন্ন হয়েছে।