রাজনীতি

বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

বিকালে জরুরি যৌথসভা ডেকেছে আওয়ামী লীগ

চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে জরুরি সভা ডেকেছে আওয়ামী লীগ। শনিবার বিকাল সাড়ে চারটায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে। 

যাত্রাবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় ২ বাসে আগুন

যাত্রাবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় ২ বাসে আগুন

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় দু’টি বাসে আগুন দেয়া হয়।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শেবাচিমে রেকর্ড ২২৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, একজনের মৃত্যু

শেবাচিমে রেকর্ড ২২৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন, একজনের মৃত্যু

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৩ মাসে এই হাসপাতালে সাতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

উত্তরায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

উত্তরায় আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশ ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

রাজধানীর উত্তরায় বিএনপির অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপি ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সাংবাদিকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। 

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াল আ.লীগ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে অনুমতি না পাওয়ায় অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।শুক্রবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ।

গুলিস্তানের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিললো

গুলিস্তানের সংঘর্ষে নিহত যুবকের পরিচয় মিললো

শান্তি সমাবেশ শেষে রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার নাম রেজাউল করিম।

শনিবার ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ

শনিবার ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচি, অনুমতি দেয়নি পুলিশ

শনিবার (২৯ জুলাই) বিএনপি ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন ঘোষিত ঢাকার প্রবেশপথে পাল্টাপাল্টি কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ।

সরকার পদত্যাগ না করলে গণভবন-বঙ্গভবন ঘেরাও: নুর

সরকার পদত্যাগ না করলে গণভবন-বঙ্গভবন ঘেরাও: নুর

এই সরকার যদি শান্তিপূর্ণভাবে পদত্যাগ না করে, তাহলে গণভবন-বঙ্গভবন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

শান্তি সমাবেশ থেকে ৫ দফা ঘোষণা

শান্তি সমাবেশ থেকে ৫ দফা ঘোষণা

আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের শান্তি সমাবেশ থেকে পাঁচ দফা যৌথ ঘোষণা দেয়া হয়েছে। সমাবেশে এই যৌথ ঘোষণা পাঠ করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

চট্টগ্রামে জামায়াত-পুলিশ সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাঙচুর

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক সহকারী পুলিশ কমিশনারসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। 

খেলা হবে ভুয়া এক দফার বিরুদ্ধে : কাদের

খেলা হবে ভুয়া এক দফার বিরুদ্ধে : কাদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণভবন কি তোমার বাবার? যতদিন জনগণ চাইবে, শেখ হাসিনা ততদিন গণভবনে থাকবেন।

ঢাকার সব প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

ঢাকার সব প্রবেশ পথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

মহাসমাবেশ থেকে এবার সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামীকাল শনিবার (২৯ জুলাই) ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে।

যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের যৌথ ‘শান্তি সমাবেশ’ শুরু

যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ-ছাত্রলীগের যৌথ ‘শান্তি সমাবেশ’ শুরু

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শুরু হয়েছে আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আয়োজিত যৌথ শান্তি সমাবেশ।

নয়াপল্টনে জনসমুদ্র, বিএনপির মহাসমাবেশ শুরু

নয়াপল্টনে জনসমুদ্র, বিএনপির মহাসমাবেশ শুরু

বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। রাজধানী ঢাকা এবং আশপাশের জেলা–উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা মহাসমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।