রাজনীতি

শঙ্কামুক্ত ইশরাক হোসেন

শঙ্কামুক্ত ইশরাক হোসেন

বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এখন শঙ্কামুক্ত। শনিবার রাতে তার অস্ত্রোপচার করা হয়। তখন তার দেহের বিভিন্ন অংশ হতে গুলির অসংখ্য স্প্লিন্টার বের করা হয়। তার শ্বাসনালীর বাইরের অংশের স্প্লিন্টারটি বের করার সময় প্রচুর রক্তক্ষরণ হয়।

রাজধানীর শান্তিনগরে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর শান্তিনগরে যুবককে পিটিয়ে হত্যা

রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটের পাশে একটি ভবনের গ্রাউন্ড ফ্লোরে খালেদ শেখ নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রাজধানীতে ঈগল পরিবহনে আগুন

রাজধানীতে ঈগল পরিবহনে আগুন

রাজধানীর উত্তরার হাউজবিল্ডিংয়ে মালেকাবানু স্কুলের সামনে ঈগল পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৯ জুলাই) রাত ৯টা ৫৬ মিনিটে বাসে আগুন দেওয়া হয়েছে এমন খবর পায় ফায়ার সার্ভিস।

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৭ জনকে বহিষ্কার

কবি নজরুল কলেজ ছাত্রলীগের ৭ জনকে বহিষ্কার

শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সাত জনকে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ। শনিবার (২৯ জুলাই) রাত দশটায় বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশ ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মুজিবুল বাশার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ রবিবার (৩০ জুলাই) আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে সকাল ১০টায় মডেল মসজিদ উদ্বোধন করবেন তিনি।

সোমবার ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

সোমবার ঢাকায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। সোমবার সারাদেশে জনসমাবেশ করার কর্মসূচি দিয়েছে বিএনপি। 

আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি আজ

আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি আজ

বিএনপির অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার (৩০ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি করবে আওয়ামী লীগ। গতকাল শনিবার (২৯ জুলাই) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

টঙ্গীতে দেয়াল ধসে ৩ নির্মাণ শ্রমিক নিহত

টঙ্গীতে দেয়াল ধসে ৩ নির্মাণ শ্রমিক নিহত

গাজীপুরের টঙ্গীতে দেয়াল ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুলাই) সন্ধ্যায় টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার কড়ইকান্দি গ্রামের আরিফ হাসানের ছেলে বকুল (৩৫), একই এলাকার নর্দানগর গ্রামের আকন্দ মিয়ার ছেলে সুলতান (৫০) ও  টঙ্গীর গোপালপুর এলাকার ধনু মিয়ার ছেলে সবুজ (৩৫)।

রোববার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

রোববার সারাদেশে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামীকাল রোববার (৩০ জুলাই) সারা দেশের সব জেলা, মহানগর, থানা ও ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে আওয়ামী লীগ।

গয়েশ্বর রায়কে পল্টনের অফিসে পৌঁছে দিলো পুলিশ

গয়েশ্বর রায়কে পল্টনের অফিসে পৌঁছে দিলো পুলিশ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে পল্টনে বিএনপির অফিসে পৌঁছে দিয়েছে পুলিশ। এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছিলেন যে ডিবি কার্যালয় থেকে ডিবির গাড়িতে করে তার বাসায় তাকে পৌঁছে দেয়া হচ্ছে।

বিএনপি নেতা আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

বিএনপি নেতা আমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর প্রতিনিধি দল

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দেখতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি দল।

গয়েশ্বরকে আটকের বিষয়ে যা বললেন ডিবি প্রধান হারুন

গয়েশ্বরকে আটকের বিষয়ে যা বললেন ডিবি প্রধান হারুন

রাজধানীর ধোলাইখাল মোড়ে বিএনপি ও পুলিশের মাঝে পড়ে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সেখান থেকে তাকে পুলিশ হেফাজতে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।