আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভারত সফর অত্যন্ত সফল ও সন্তোষজনক হয়েছে এবং দুই দেশের সরকার তা ব্যক্ত করেছে। অন্যদিকে বিএনপির এতে মন খারাপ হয়েছে। সে কারণে উনারা এখন আবোল-তাবোল বকছেন।
- পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম
- * * * *
- ডমেস্টিক থ্রি টুর্নামেন্টে যেমন উইকেট চায় বিসিবি
- * * * *
- পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক
- * * * *
- সি-স্যুট অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান
- * * * *
- যারা ফুটবল বোঝেন না, তারাই চুলের সমালোচনা করেন: নেইমার
- * * * *
রাজনীতি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাহী নির্দেশে মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছে বিএনপি।বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা এবং বিএনপি’র মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনা জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক আণবিক সংস্থার সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন।
বাংলাদেশ-ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আস্থাপূর্ণ হওয়ায় বিএনপির গাত্রদাহ শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।আজ রোববার সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
পূর্ণিমা ও সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বরিশাল বিভাগের ৯টি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে বিভাগের নিম্নাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। যদিও সেই পানি ভাটার সঙ্গে সঙ্গে নামতে শুরু করেছে।
প্রকাশ্য দিবালোকে দৃর্বৃত্তদের গুলিতে নিহত পাবনা পৌর আওয়ামী লীগ নেতা, সোলার প্যানেলের ব্যবসায়ী সায়েদুর মালিথার জানাযা শেষে তার গ্রামের বাড়ি চর বাঙাবাড়িয়া গোরস্থানে দাফন করা হয়েছে। শনিবার বাদ জোহর হেমায়েতপুর ইউনিয়নের চর বাঙাবাড়িয়া গ্রামের গোরস্থান মসজিদে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকে কেন্দ্র করে অপপ্রচার আর গুজব না ছড়িয়ে বরং আয়নায় নিজেদের শাসনামলে ভারত সফরের প্রাপ্তি কি ছিল তা দেখতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে বাড়ানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলন মানেই সন্ত্রাস সৃষ্টির উস্কানি ও রাজপথ দখলের নামে নৈরাজ্য সৃষ্টি।
ভারতের নির্দিস্ট স্থল, বিমান ও নৌবন্দর ব্যবহার করে বাংলাদেশকে তৃতীয় বিশ্বে পণ্য রফতানির প্রস্তাব দিয়েছে ভারত। এজন্য বাংলাদেশী ব্যবসায়ীদের তাদের পণ্য পরিবহনের জন্য ভারতীয় বন্দরের অবকাঠামো পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছে ভারত।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি বিশ্বাস করে বন্দুকের নলের শক্তি, ষড়যন্ত্র আর বিদেশিদের ওপর ভর করে ক্ষমতায় যাওয়া যায়। আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান এবং সেটিই বাস্তবতা। তিনি আজ বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সংকট মোকাবিলা এবং জনগণকে বাঁচাতে ভারতের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা যা চেয়েছেন তার সবই দিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের মন্ত্রিত্ব চলে যাবে কিনা, সে এখতিয়ার প্রধানমন্ত্রীর বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
খুলনার দৌলতপুর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় বিএনপি নেতা ও তার সহযোগীকে গুলি করেছে দুর্বৃত্তরা
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিই ভারতে গিয়ে দেশের কথা বলতে ভুলে গিয়েছিলো, ভারত থেকে যা আদায় সেটি আওয়ামী লীগ ও শেখ হাসিনাই করেছেন।
কম্বোডিয়ায় মানব পাচারের অভিযোগে এ চক্রের মূলহোতা নাজমুলসহ তিন জনকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার সন্ধ্যায় র্যাব-৩ এর সদস্যরা রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।