যারা দেশের স্বাধীনতায় ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, তারাই দেশকে অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
- সুনামগঞ্জে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১
- * * * *
রাজনীতি
মেহেরপুরের মুজিবনগর উপজেলার স্বেচ্ছাসেকব লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমনাকে কুপিয়ে হত্যা করেছে মনিরুল ইসলাম মনি নামের এক মাদকসেবী।
তিনটি আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
পোস্ট কোভিড থেকে মুক্ত হলেও পুরনো রোগের জটিলতায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য ঝুঁকিতেই আছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। দীর্ঘ ১১ মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১ জুন সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র বহুদলীয় গণতন্ত্র ছিলো বহুদলীয় তামাশা।
দেশ ছেড়ে আমেরিকায় যাত্রা শুরু করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার সকালে নিজ বাড়িতে মা-বাবার কবর জিয়ারত শেষে কোম্পানীগঞ্জ থেকে ঢাকা বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। কাদের মির্জা সূত্রেই বিষয়টি জানা গেছে।
আন্দোলন ও নির্বাচনে পরাজিত হয়ে বিএনপি এখন প্রতিশোধ নিতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ভালো কাজের প্রলোভনে বিভিন্ন সময় ভারতে পাচার হওয়া এক নারী ও দুই পুরুষকে আড়াই বছর পর দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার। রবিবার সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে তাদেরকে।
ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ
ঐতিহাসিক ছয় দফা দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ।
নাশকতা ও ধর্ষণের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় দায়েরকৃত পৃথক ছয়টি মামলায় ১৮ দিনের পুলিশ রিমান্ড শেষে হেফাজত নেতা মাওলানা মামুনুল হককে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়েছে।
পাবনা প্রতিনিধি: উত্তরাঞ্চলের জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর জেলাসমূহে কোভিড-১৯ সংক্রমণ অস্বভাবিকভাবে বেড়ে চলেছে। বিশেষ করে পাবনা জেলা সংলগ্ন নাটোর জেলায় করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় পাবনা প্রশাসন নড়েচড়ে বসেছে। কারণ নাটোর জেলাসহ উত্তরাঞ্চলের জেলাসমূহ থেকে বিপুল সংখ্যা লোক ঈশ্বরদী পাওয়ার প্লান্টে কর্মরত আছেন।
মাহফুজ আলম, পাবনা: মৎস্য অঞ্চল হিসেবে খ্যাত পাবনার বেড়া ঘেঁষা পদ্মা-যমুনা ও হুরাসাগরে বর্ষার প্রারম্ভে গত কয়েকদিন যাবৎ নদীতে আকষ্মিক পানি বৃদ্ধির সাথে সাথে মাছ ধরার বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। বেড়া অঞ্চলে রয়েছে নদী-নালা, খাল-বিল বিধৌত ছাট বড় ৮টি নদী। মাছের জন্য বিখ্যাত এ অঞ্চলে বর্ষার আগমণে মাছ শিকারিরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। তাই মাছ ধরার বিভিন্ন উপকরণ তৈরিতে ধুম পড়ে যায় এ অঞ্চলে।
সাভার প্রতিনিধি: গত ১ লা জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচীতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর ঢাকা জেলা উত্তর শাখা।
করোনাভাইরাসের কারণে স্থগিত হওয়া প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদ, ১১টি পৌরসভায় নির্বাচন ও লক্ষ্মীপুর-২ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ২১ জুন।