ব্রাহ্মণবাড়িয়া নন্দনপুর এলাকায় পুলিশ–বিজিবির সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ছাড়া শহরের কান্দিরপাড়া এলাকায় ছাত্রলীগ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
- ১ ডিসেম্বর থেকে কলকাতা ও শিলিগুড়িতে নতুন ভিসা আবেদন কেন্দ্র চালু করছে বাংলাদেশ সরকার
- * * * *
- খুলনায় গুলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা নিহত
- * * * *
- সৌদি আরবের আকাশচুম্বী ভবনে ফের হুতি হামলা, আহত অন্তত ১১
- * * * *
- অসমাপ্ত কাজের চাপে ক্লান্ত মস্তিষ্ক: করণীয় জানালেন বিশেষজ্ঞরা
- * * * *
- ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ৭ লাখ ২০ হাজারের বেশি সেনা নিহত
- * * * *
রাজনীতি
বাংলাদেশ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ-র্যাবের পাশাপাশি মাঠে থাকবেন বিজিবি সদস্যরা।
হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন দেয়ায় যুবদল ও ছাত্রদলের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছে।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য সুলতান মনসুর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালা পন্ড করতে শুক্রবার ঢাকা-চট্রগ্রাম- ব্রাহ্মণবাড়িয়ায় একটি সাম্প্রদায়িক গোষ্ঠী যে তান্ডবলীলা চালিয়েছে, বিএনপি তার পৃষ্ঠপোষক।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূরুল ইসলাম জিহাদী বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদ কর্মসূচিতে সরকারের পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে পাঁচজনকে হত্যা করেছে। এর প্রতিবাদে রোববার সারাদেশে হরতালের কর্মসূচি দেয়া হয়েছে। এ হরতাল যেকোনো মূল্যে পালন করা হবে।
যশোর প্রতিনিধি
যশোরে বিজয় স্তম্ভে শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। আজ ভোর ৬টা ১ মিনিটে শহরের মনিহার বাসস্ট্যান্ড সংলগ্ন বিজয় স্তম্ভে ফুল দেন জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছিল, তা করোনার অজুহাত দেখিয়ে প্রত্যাহার করে নেয়া রহস্যজনক।
২৫ মার্চ গনহত্যা দিবসে যশোরে মিছিল করেছে ছাত্রলীগের সাবেক নেতারা।
করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ২৪ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে পূর্বঘোষিত সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।
আত্মহত্যার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ১১টায় ফেসবুক লাইভে এসে তিনি এ হুমকি দেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে অস্থিরতা তৈরিতে কাউকে উস্কানি না দেয়ার জন্য আহবান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পক্ষে আরও দু’জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতাকে অর্থবহ করতে হলে সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করতেই হবে।
বাংলাদেশে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্ম শতবর্ষের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সরকার যে আমন্ত্রণ জানিয়েছে, তা বাতিল করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আনুষ্ঠানিকতায় কোন বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে সমুচিত জবাব দেয়ার জন্য আওয়ামী লীগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।