আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন। তাঁর সফরকে সামনে রেখে আজ বুধবার আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি দল সিলেট আসছে।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
রাজনীতি
গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেলস্টেশনে দুর্ঘটনার কবলে পড়েছে মোহনগঞ্জ এক্সপ্রেস। ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ফলে ওই রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হচ্ছে আজ বুধবার (১৩ ডিসেম্বর)। এদিন ১৩ ও ১৪তম স্টেশন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (টিএসটি) ও বিজয় সরণি চালু হবে। আর এ মাসের শেষ দিকে কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন চালুর পর শুরু হবে রাত পর্যন্ত চলাচল।
রাজধানীর রায়েরবাগ এলাকায় ট্রাকের ধাক্কায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল বাতেন (৪৫) নিহত হয়েছেন। তিনি গেন্ডারিয়া থানায় কর্মরত ছিলেন। মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে বাতেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় রায়েরবাগ আউটগোয়িং এলাকায় একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
যশোরের চৌগাছায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
গত ২৪ ঘণ্টায় বিএনপির ২৫৫ অধিক নেতা-কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)কে বিদেশে যেতে বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্ঠিতে নেতৃত্ব দিয়ে আজকে তারেক রহমান বিএনপিকে একটি আন্ডারগ্রাউন্ড দলে, সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত করেছে।
জাতীয় পার্টির সঙ্গে জোট না করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।
জোটের শরিকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও জাতীয় পার্টির প্রধার পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) নরসিংদী ও কক্সবাজার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক বাহিনীর পরাজয় ও আত্মসমর্পণের মধ্য দিয়ে জেলা দুটি পাক হানাদার মুক্ত হয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনের তফশিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি এবং সরকার পতনের একদফা দাবিতে ফের আজ মঙ্গলবার থেকে একাদশতম দফায় অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় আজ। মঙ্গলবার (১২ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমামের আদালত এ রায় ঘোষণা করবেন।
ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব কমে এলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে প্রসীতপন্থি ইউপিডিএফের চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ নভেম্বর) রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিকের সঙ্গে এ গোলাগুলি ঘটে।