নির্বাচন কমিশনের পাশাপাশি সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো: মুজিবুল হক চুন্নু।
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
- এনভিডিয়া কেলেঙ্কারিতে জড়িত চিপ প্রতিষ্ঠান মেগাস্পিডকে কালো তালিকাভুক্ত করছে যুক্তরাষ্ট্র
- * * * *
- পুলিশের চোখ ফাঁকি দেওয়া সেই ‘আলী আকবার’ই আসলে সুইডেন আসলাম
- * * * *
- মার্কিন কর্মকর্তাদের নিশানা করে ভুয়া চাকরির ফাঁদ, ১৩ ওয়েবসাইট বন্ধ
- * * * *
- বিদেশি রাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি, চীনা কর্মকর্তাকে মৃত্যুদণ্ড
- * * * *
রাজনীতি
শুধুমাত্র একটি ইউনিক নম্বরে রোগীর যাবতীয় তথ্য রাখার লক্ষ্যে চালু হচ্ছে স্বাস্থ্য কার্ড। ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে বিনামূল্যে মিলবে এই কার্ড। আগামী পাঁচ বছরের মধ্যে ছয় কোটি মানুষের কাছে স্বাস্থ্যকার্ড পৌঁছানোর কাজ হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল সোমবার (৪ ডিসেম্বর) শেষ হয়েছে। এদিন ১৪ দলের শরিক দলগুলোর আসন বণ্টন নিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হয় বৈঠক। তবে, রাত ১০টা পর্যন্ত কোনো সিদ্ধান্ত আসেনি ।
ক্ষমতার মোহে অন্ধ হয়ে সরকার গার্মেন্ট শিল্পকে মারাত্মক ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছে এবি পার্টি।
তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দলসমূহের ডাকা ৯ম দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে গণঅধিকার পরিষদ।
আগামী ৭ই জানুয়ারি দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
নানা আয়োজনে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার এ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সমাবেশ, বর্ণাঢ্য শোভাযাত্রা, সেমিনার, কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ধ্বনি বিস্তার বইয়ের মোড়ক উন্মোচনসহ নানা অনুষ্ঠান হয়েছে।
জয়পুরহাটের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে গত ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। সোমবার দুপুরে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
যশোরের মণিরামপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল হাকিম (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে মণিরামপুরের দুর্বাডাঙ্গা বাজার এলাকায়। নিহত হাকিব মণিরামপুরের দুর্বাডাঙ্গা গ্রামের বাসিন্দা।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মাধ্যদিয়ে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্নয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।
আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো ৪৮ ঘণ্টার অবরোধ এবং একইসাথে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনেরও ডাক দিয়েছে জামায়াত।
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানসহ দলটির ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বিএনপি-জামায়াতের ডাকা নবম দফা ৪৮ ঘন্টার অবরোধের শেষ দিনে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার মো. সাবিরুল আলম।
আগামী ৬ ও ৭ ডিসেম্বর (বুধবার ও বৃহস্পতিবার) সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।
আগামী বুধ ও বৃহস্পতিবার আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। একইসাথে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে সারাদেশে জেলায় জেলায় মানববন্ধনেরও ডাক দিয়েছে দলটি।