রাজনীতি

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

বিএনপি নেতা দুলু জামিনে কারামুক্ত

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু জামিনে মুক্ত হয়েছেন। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার পর তিনি মুক্ত হন। জামিনে মুক্ত হওয়ার পর টেলিফোনে তিনি বলেন, আমি অসুস্থ। বাসায় ফিরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হবো। 

লালমনিরহাট হানাদার মুক্ত দিবস আজ

লালমনিরহাট হানাদার মুক্ত দিবস আজ

আজ ৬ ডিসেম্বর। লালমমিরহাট মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল দেশের উত্তরের জেলা লালমনিরহাট। দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন সড়কে তোরণ নির্মাণ করা হয়েছে। 

ঘূর্ণিঝড় মিগজাউম: সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মিগজাউম: সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে সাগরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করায় টেকনাফ-সেন্টমার্টিন নৌ-পথে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ফলে সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া পর্যটকরা আটকা পড়েছেন। তাদের আরও একদিন দ্বীপে অবস্থান করতে হবে।

হবিগঞ্জ মুক্ত দিবস আজ

হবিগঞ্জ মুক্ত দিবস আজ

হবিগঞ্জ মুক্ত দিবস আজ (৬ ডিসেম্বর)। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর সদস্যরা মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে হবিগঞ্জ ত্যাগ করতে বাধ্য হয়। মুক্ত হয় হবিগঞ্জ জেলা।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় হেলপার নিহত

রাজধানীর চাঁনখারপুলে সড়ক দুর্ঘটনায় মিলন (২৫) নামে এক যুবক মারা গেছেন। মঙ্গলবার রাত পৌনে ১২ টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত মিলন পেশায় ট্রাক হেলপার ছিলেন।

সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

সাবেক কাউন্সিলরের ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়া এলাকায় আরিফ হোসেন (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে নামাজগড় থেকে সুলতানগঞ্জ পাড়ার সড়কে এই খুনের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে খ্যাত গোপালগঞ্জ-৩ আসনের নেতা-কর্মীদের সাথে দেখা করতে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

নাশকতা কিংবা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা কিংবা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নাশকতা কিংবা সন্ত্রাসের কারণে নির্বাচন বন্ধ থাকবে না, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া : কৃষিমন্ত্রী

নেতৃত্ব অন্যের হাতে চলে যাওয়ার ভয়ে নির্বাচন চায় না তারেক জিয়া : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নেতৃত্ব চলে যাওয়ার ভয়ে তারেক জিয়া কিছুতেই চায় না নির্বাচন হোক, বিএনপি নির্বাচনে আসুক।

ঝালকাঠিতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

ঝালকাঠিতে বিএনপি থেকে শতাধিক নেতাকর্মী আ.লীগে যোগদান

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপি থেকে বহিস্কৃত ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরের অনুসারী কাঁঠালিয়া উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করে আওয়ামী লীগে যোগদান করেছেন। 

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার

বিএনপি থেকে আরও তিনজনকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন: ইনু

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু জানিয়েছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

ইসিতে সাংবাদিকদের সঙ্গে শাহজাহান ওমরের দুর্ব্যবহার

ইসিতে সাংবাদিকদের সঙ্গে শাহজাহান ওমরের দুর্ব্যবহার

সদ্য আওয়ামী লীগে যোগ দিয়ে নির্বাচনে প্রার্থী হওয়া সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমর নির্বাচন কমিশনে (ইসি) দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সাথে।