‘তফসিল নাটক’ বন্ধ করে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
- উবারে ইলেকট্রিক যানবাহন চালুর আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
- * * * *
- তথ্য কমিশনে ৫ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি
- * * * *
- বস্তি ও উপকূলীয় উন্নয়নে বিশ্বব্যাংকের ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প আসছে: এলজিআরডি মন্ত্রী
- * * * *
- এক প্ল্যাটফর্মেই সকল নাগরিক সমস্যার সমাধান: ববি হাজ্জাজ
- * * * *
- মাইন বিস্ফোরণে তিন তেলবাহী ট্যাংকারে আগুন
- * * * *
রাজনীতি
গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমিরেটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আমি জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটি হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেব।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের লক্ষ্য দেশকে অস্থিতিশীল করা।
অবরোধের নামে বিএনপি-জামায়াতের নাশকতার প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
কুষ্টিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার ফের পুনর্ব্যক্ত করেছেন, বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।তিনি বলেন, ‘আমরা মনে করি বাংলাদেশের সরকারের ভবিষ্যৎ সে দেশের জনগণের দ্বারাই নির্ধারিত হওয়া উচিত।’
বিএনপির ডাকা পঞ্চম দফায় সারাদেশ ব্যাপী টানা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে নাটোরে মশাল মিছিল করেছে বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীতে আজ শান্তি সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কান্তিভিটা সীমান্ত এলাকায় ভারত থেকে আসা একটি নীলগাই উদ্ধার করেছে বিজিবি। সোমবার (১৩ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-৫০ বিজিবির সদস্যরা ধাওয়া করে নীলগাইটি আটক করেন।
যশোরের শার্শা উপজেলায় ১৮ কেজি গাঁজাসহ বাবলুর রহমান বাবু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে, রোববার রাতে শার্শা উপজেলার ছোট মান্দারতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণকে আবারো তাদের সেবা করার সুযোগ দিতে ‘নৌকায়’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আল কায়েদা স্টাইলে জনগণের ওপর হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি।
আগামী ১৫ ও ১৬ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার ফের টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সম্প্রতি অনুষ্ঠিত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটে অনিয়ম হওয়ায় তিনটি কেন্দ্রের ভোট বাতিল করে ফলাফলের গেজেট প্রজ্ঞাপন আকারে জারির সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
পঞ্চম দফায় ফের টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি।সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।