করোনা পজিটিভ ব্যক্তির সংস্পর্শে আসায় অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স অ্যাডিলেড টেস্টে খেলছেন না। অ্যাডিলেডে আইসোলেশনে রয়েছেন তিনি।
অধিনায়ক
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। তার বদলে অধিনায়ক করা হয়েছে স্টিভ স্মিথকে। সহ-অধিনায়ক ট্র্যাভিস হেড।
ভারতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট দলের নেতৃত্ব থেকে বিরাট কোহালিকে সরিয়ে দেয়ার পরই উত্তাল হয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট মহল। টুইটারে চালু হয়ে গেছে ‘শেম অন বিসিসিআই’ এবং ‘উই স্ট্যান্ড উইথ কোহালি’ প্রচার।
ব্যক্তিগত পারফর্ম্যান্সের নিরিখে টি-২০ বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল টিম ঘোষণা করল আইসিসি। সেরা দলে জায়গা হয়নি কোনো ভারতীয় ক্রিকেটারের। বাবর আজম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার তিনজন ও নিউজিল্যান্ডের মাত্র ১ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা দলে। দেখে নেয়া যাক কারা সুযোগ পেলেন সেরা একাদশে।
হঠাৎই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন ভারতের দু’টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাই ধোনির মত ক্রিকেটারকে মাঠ থেকে বিদায় দিতে পারেনি ক্রিকেট ভক্তরা। তবে মাঠে ভক্তদের কাছ থেকে আনুষ্ঠানিক বিদায় নিতে চান ধোরি নিজেও। ভক্তদের এ সুযোগ দিতে রাজি ধোনি।
টি-টোয়েন্টি ফরম্যাটে ভারতের জাতীয় দলের অধিনায়কত্ব আগেই ছেড়েছিলেন। এ বার আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়াচ্ছেন বিরাট কোহলি। রোববার রাতে আরসিবি-র পোস্ট করা একটি ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কোহলি।
রশিদ খানকে অধিনায়ক করে আসন্ন টি-টোয়ন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষনা করেছিলো আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দল ঘোষনার ২০ মিনিটের মধ্যে অধিনায়কত্ব ছাড়লেন রশিদ।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড। আজ সোমবার (২আগস্ট) এক বিবৃতিতে দলের অধিনায়কের নাম ঘোষনা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দলের অধিনায়কত্ব পেলেন ওয়েড।
আইসিসির জরিপে বিশ্বসেরা অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির অফিসিয়াল টুইটে এ জরিপ চালানো হয়।
পাকিস্তানের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলীকে সরিয়ে এসময়ের সেরা ব্যাটসম্যান বাবর আজমের হাতে টেস্ট দলের দায়িত্বও তুলে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।