মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের জেরে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে আটক ৫৩ জন সশস্ত্র সদস্যের মধ্যে ৫২ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে কক্সবাজার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
অনুপ্রবেশ
লালমনিরহাট সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটের দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর দুর্গাপুর বিওপি’র টহল দল তাকে আটক করে।
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) কনস্টেবল বেদ প্রকাশ (৩৫) নামে এক সদস্যকে আটক করেছে ৫১-বিজিবি।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে মাঘে উড়াং (৪১) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটে গাজীপুর সাফারি পার্কে অবৈধভাবে প্রবেশের দায়ে ১১ জন যুবককে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে।
নদীপথে নৌকা দিয়ে ভারতে অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় তিনজন বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ভারতের উত্তর ২৪ পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছ থেকে শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে নারীসহ ১৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে একই পরিবারের পাঁচ সদস্যকে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগর দিয়ে সেন্টমার্টিনে ২০ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। শুক্রবার (২৫ জুলাই) সেন্টমার্টিন দ্বীপে উত্তর বীচ সংলগ্ন তীরে রোহিঙ্গা ভর্তি বোটটি নোঙ্গর করে।