মিয়ানমার থেকে সমুদ্রপথে অবৈধভাবে অনুপ্রবেশকালে ২১ শিশুসহ ৩৭ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ অক্টোবর) রাত ১০টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
অনুপ্রবেশ
কুমিল্লার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি। সোমবার রাতে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের খারেরা বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে বাংলাদেশি নাগরিক মো. আহাদ শেখকে (৪০) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আহাদ শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার রামদিয়া গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে।
শেরপুরের তাওয়াকুচা সীমান্তের রাঙাজান এলাকা থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আজিজুল হক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিনাজপুরের বিরলে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচজনকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও দুজন শিশু।
অবৈধ অনুপ্রবেশ কমাতে জার্মান সরকার স্থলসীমান্তে কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করেছে। সীমান্ত থেকেই আরও শরণার্থী ফেরত পাঠাতে চায় দেশটির সরকার। কিন্তু এমন উদ্যোগের বিভিন্ন দিক নিয়ে উঠছে প্রশ্নও।
মিয়ানমারের মংডুর মনিপাড়া, সিকদারপাড়া ও আইরপাড়া এলাকায় বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে অন্তত ৪০ হাজার রোহিঙ্গা।
বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের অভিযোগে ১৮ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। সেই সাথে তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে সাত ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে।
দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় দুই মেয়েসহ এক নারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ।
ভারতে অনুপ্রবেশের সময় চারজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।সোমবার (২৬ আগস্ট) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দানাজপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি মোটরসাইকেলসহ দুটি মোবাইল উদ্ধার করা হয়।
বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে রোহিঙ্গাবোঝাই ফিশিং বোট ডুবির ঘটনায় নিহত বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। নিহত সকলে রোহিঙ্গা মুসলিম।