বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের (ইইএসএআরপিএসি) যৌথ অংশগ্রহণে অনুশীলন টাইগার লাইটনিং (টিএল)-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সিলেটের জালালাবাদ সেনানিবাসে এ সমাপনী অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।