অপরাধ

ইসলামের দৃষ্টিতে ‘হানি ট্র্যাপ’ জঘন্য অপরাধ

ইসলামের দৃষ্টিতে ‘হানি ট্র্যাপ’ জঘন্য অপরাধ

সত্যমিথ্যার আড়ালে দুর্নীতি এবং অপরাধ কৌশল হানি ট্র্যাপ। সুরা বাকারার ৪২ নম্বর আয়াতের নির্দেশনা—‘তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশিয়ো না এবং জেনে-বুঝে সত্য গোপন করো না।’

বোয়ালখালীতে চোলাই মদ বহনের অপরাধে অটোরিকশাসহ চালক গ্রেপ্তার

বোয়ালখালীতে চোলাই মদ বহনের অপরাধে অটোরিকশাসহ চালক গ্রেপ্তার

বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশায় পাওয়া গেছে বস্তাভর্তি ২৫০ লিটার চোলাই মদ। এসময় অটোরিকশা চালক মো.সোহেলকে (৩৭) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

পিডিবি ঠিকাদারের কর্মীকে চোর সন্দেহে  পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

পিডিবি ঠিকাদারের কর্মীকে চোর সন্দেহে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ঠিকাদারের এক কর্মীকে চোর সন্দেহে বেঁধে রেখে মারধরে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

খুলনার ডুমুরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

খুলনার ডুমুরিয়া উপজেলায় মো. শামীম (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২২ আগষ্ট) দিবাগত রাত ১২ টার দিকে আঠারো মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সমাজসেবা কর্মকর্তা ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের ৩৩ লাখ টাকা নিয়ে উধাও

সমাজসেবা কর্মকর্তা ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের ৩৩ লাখ টাকা নিয়ে উধাও

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পসহ দুঃস্থদের ৩৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। গত ২৮ জুলাই থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, এ ছাড়াও অফিস স্টাফ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাদের থেকে কয়েক লাখ টাকা নানা অজুহাতে ঋণ নিয়েছিলেন তিনি। ঘটনা জানাজানি হলে এ বিষয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

৫ হাজার পিস ইয়াবা মিলল মাদক কারবারির পায়ুপথে

৫ হাজার পিস ইয়াবা মিলল মাদক কারবারির পায়ুপথে

টেকনাফ থেকে লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তল্লাশি চালিয়ে তাদের পায়ুপথ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।‎বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আটকদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোররাতে অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী থেকে তাদের আটক করা হয়।

শেখ হাসিনার নাম পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায়

শেখ হাসিনার নাম পাঠ্যবইয়ে গণহত্যাকারীদের তালিকায়

আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে।

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) এ তথ্য জানান।

বিচারককে ঘুষ দেওয়ার কারণে পিপির সদস্য পদ স্থগিত

বিচারককে ঘুষ দেওয়ার কারণে পিপির সদস্য পদ স্থগিত

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

থানা ফটকে বিক্ষোভ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষকদের আন্দোলন থেকে আটক ২০

থানা ফটকে বিক্ষোভ রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষকদের আন্দোলন থেকে আটক ২০

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।