ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পসহ দুঃস্থদের ৩৩ লাখ ৭৫ হাজার টাকা নিয়ে পালিয়েছেন নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। গত ২৮ জুলাই থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে। সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, এ ছাড়াও অফিস স্টাফ ও উপজেলার অন্যান্য কর্মকর্তাদের থেকে কয়েক লাখ টাকা নানা অজুহাতে ঋণ নিয়েছিলেন তিনি। ঘটনা জানাজানি হলে এ বিষয় তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
অপরাধ
টেকনাফ থেকে লক্ষ্মীপুরে পায়ুপথে ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তল্লাশি চালিয়ে তাদের পায়ুপথ থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আটকদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে ভোররাতে অভিযান চালিয়ে শহরের উত্তর তেমুহনী থেকে তাদের আটক করা হয়।
আগামী ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিকের বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস। এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে (অ্যাডমিন পোস্ট) এ তথ্য জানান।
পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা জজ) নিলুফার শিরিনকে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) তার সদস্য পদ সাময়িকভাবে স্থগিত করেছে জেলা আইনজীবী সমিতি। একই সঙ্গে তাকে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলনে অংশ নেওয়া শিক্ষক, ছাত্র প্রতিনিধিসহ অন্তত ২০ জনকে আটক করেছে পুলিশ।
চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরের দরজার শিকল আটকে রেখে গরুর গলার শিকল কেটে দিনমজুরের তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
কুমিল্লা নগরের বিশেষ অভিযান চালিয়ে সাজেদুল ইসলাম (৩৫) নামে এক মানবপাচারকারী ও পাসপোর্ট দালালকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ৫২টি পাসপোর্ট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল সেট ও বাটন মোবাইল সেট ১টি জব্দ করা হয়।
রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীরভূমি দখলমুক্ত করতে দুই দিনের বিশেষ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ঢাকা জেলা প্রশাসন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে বুধবার (২০ আগস্ট) থেকে শুরু হওয়া এ অভিযান চলবে বৃহস্পতিবার (২১ আগস্ট) পর্যন্ত।
মোংলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯) আগস্ট দুপুরে বন্দর এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইরানে চারজনকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এক ব্যক্তিকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দক্ষিণ ইরানে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।