বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে পিঞ্জু হাওলাদার (২৩) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে উপজেলার দৈবজ্ঞহাটি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। পিঞ্জু হাওলাদার মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণ গ্রামের বদিউজ্জামান খোকার ছেলে।
অভিযোগ
রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের জিনজিরায় ঢাকা জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। এতে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। নিপুণ রায়কে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার সকালের দিকে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের পেকুয়ায় সীমানা দেওয়াল নির্মাণকে কেন্দ্র করে ভাবিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবর পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কহিনুর আক্তার (৪২) ওই এলাকার মালয়েশিয়া প্রবাসী আমির হোছাইনের স্ত্রী।
ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে অসহযোগিতা, অসদাচরণ ও আইন অমান্যের অভিযোগ এনে মন্ত্রণালয়ে চিঠি দেয়ার চার দিন পর পদ হারিয়েছেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে।
গ্লোবাল অ্যাগ্রোট্রেড প্রাইভেট লিমিটেড (গ্যাটকো) দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ৬ জুন ধার্য করেছেন আদালত।
শিশুকে ধর্ষণের অভিযোগে আকাশ নামে ১৬ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় দিনাজপুরের খানাসামায় ওই কিশোরকে গ্রেফতার করা হয়। এর আগে এ ঘটনায় ধর্ষণের শিকার শিশুটির বাবা বাদী হয়ে খানসামা থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জে বাবা এবং দুই ভাইয়ের হাতে এক সেন্টু হাওলাদার (৫০) নামে একজন খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
তুরস্কের বিরোধী দলগুলো সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ব্যালট জালিয়াতির অভিযোগ এনেছে।
নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
পটুয়াখালীর বাউফলে ‘সেবা ক্লিনিক’ নামে একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় অস্ত্রোপচার কক্ষেই আখিনুর (১৯) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।