লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক গৃহবধূকে স্বামীর সহযোগিতায় বন্ধুকে দিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযুক্ত স্বামী আশরাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।
অভিযোগ
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৩৮ জনকে গ্রেফতার করেছে। অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে বেশকিছু মাদকদ্রব্য ও ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ সদস্যরা। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।
তালেবান সরকারের অধীনে আফগান ব্যবসায়ী নারীরা পর্যাপ্ত সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। তাই তাদের পণ্যের জন্য পর্যাপ্ত বাজারের ব্যবস্থা করার জন্য তালেবান সরকারকে আহ্বান জানিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান প্রসিকিউটর করিম খান মনে করেন, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাপরাধের জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাঠগড়ায় দাঁড়াতে পারেন। আদালতের সিদ্ধান্ত রাশিয়া মূল্যহীন হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করলেও পরিস্থিতি এমন হতে পারে যে পুতিন বাধ্য হবেন আসামি হিসেবে হাজির হতে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বাড়ির সামনে এত পুলিশ এসেছে, মনে হচ্ছে পাকিস্তানের বড় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করতে এসেছে তারা। তবে আমি গ্রেপ্তার হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত রয়েছি।
মাদারীপুরের শিবচর উপজেলায় স্কুলছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে এক চালকল মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মোবাইল ছিনতাইয়ের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি রাজন আলীকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
যশোরের বাঘারপাড়ায় ছয় বছরের শিশু রিক্তা খানমকে ধর্ষণের পর হত্যার দায়ে প্রতিবেশী নাজমুল হককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। জরিমানা করা হয়েছে আরও একলাখ টাকা।
অবৈধ ভিসা বাণিজ্য এবং কিংডমের বাইরে অর্থ পাচারে জড়িত থাকার অভিযোগে ঢাকা দূতাবাসের দুই প্রাক্তন কর্মকর্তা এবং বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সৌদি আরবের তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ।
খারাপ আচরণের প্রতিবাদ করায় রাজধানীর ইডেন মহিলা কলেজের এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ছাত্রলীগের এক নেত্রীর বিরুদ্ধে।