ওপেনার সৌম্য সরকারের ব্যাটে দারুণ শুরু পেয়েছিল টিম বাংলাদেশ। পরবর্তীকালে সেই ধারা অব্যাহত রেখে ব্যাটিং করার চেষ্টা করেছেন মেহেদি হাসান মিরাজও।
অলআউট টাইগাররা
টেস্ট সিরিজের প্রথমটিতে মঙ্গলবার মাঠে নেমেছে দুই দল। টসে জিতে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিং নেওয়ার পর শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার।