সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দারুণ বোলিং করলো বাংলাদেশ। আগে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে ১২১ রানের মধ্যে আটকে রাখতে পেরেছে মোস্তাফিজরা। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যেতে বাংলাদেশের দরকার ১২২ রান।
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন টাস্কফোর্স’র ২য় সভা অনুষ্ঠিত
- * * * *
- এসিআই ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে স্বপ্নে
- * * * *
- টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন
- * * * *
- বাংলাদেশ সরকারকে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব
- * * * *
- স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- * * * *
অস্ট্রেলিয়া
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টসে হেরেছে বাংলাদেশ। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ম্যাথু ওয়েড।
ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ তে প্রথম জয় পাওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ।
বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে টি-টুয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আজ বাংলাদেশ ২৩ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাহমুদুল্লাহর দল।
জিম্বাবুয়ের মাটিতে টি-টুয়েন্টি সিরিজ জেতার পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে জয়ের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ। বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকরা এবং ক্রিকেট সমর্থকদের অনেকে মনে করছেন অস্ট্রেলিয়াকে হারানোর জন্য এই সিরিজ একটি বড় সুযোগ।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব পালন করবেন ম্যাথু ওয়েড। আজ সোমবার (২আগস্ট) এক বিবৃতিতে দলের অধিনায়কের নাম ঘোষনা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ফলে বাংলাদেশের সাথে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে দলের অধিনায়কত্ব পেলেন ওয়েড।
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ভারতের মহিলা হকি দল। পুরুষদের পর এবার অলিম্পিকের সেমিফাইনালে পৌঁছে গেলেন রানি রামপাল-বন্দনারা। সোমবার প্রবল প্রতিপক্ষ অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট জোগাড় করলেন তাঁরা।
সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য রবিবার মধ্য রাতে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সব শঙ্কা কাটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল। বৃহস্পতিবার বিকেল ৪টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাদের বহনকারী বিমান।