আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ দ্বিতীয় আসরের ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান রানার আপ ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। আগামীকাল বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ওভালে শুরু হবে ম্যাচটি।
- সৌদি আরবের ভূখণ্ড ‘দখলে’ নিয়েছে হুথিরা, দাবি টাকার কার্লসনের
- * * * *
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
- * * * *
- গ্রাহকদের পছন্দের শীর্ষে কম দামি গাড়ি মারুতি সুজুকি
- * * * *
- বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতার আহ্বান
- * * * *
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের নিবন্ধন শুরু আজ
- * * * *
অস্ট্রেলিয়
১৫ জুন বেইজিংয়ে লিওনেল মেসির আর্জেন্টিনা তাদের এশিয়া সফরের প্রথম ম্যাচে মাঠে নামবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বিশ্বকাপজয়ীদের এই ম্যাচের টিকিটের দাম নিয়ে চীনে সমালোচনা শুরু হয়েছিল। তখন মনে হয়েছিল, বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে ৬৮ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে এই ম্যাচ থেকে দর্শকেরা হয়তো মুখ ফিরিয়ে নেবেন। কিন্তু প্রথম পর্যায়ে টিকিট ছাড়ার পর এই পরিস্থিতি পাল্টে যেতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট। প্রথম দফায় যত টিকিট ছাড়া হয়েছিল, তার সব বিক্রি হতে সময় লেগেছে মাত্র ১০ মিনিট!
অস্ট্রেলিয়া সরকার দেশটির দক্ষিণাঞ্চলে একটি বিশাল সামুদ্রিক পার্ক স্থাপনের পরিকল্পনা করছে। গতকাল রোববার দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ পার্কের আয়তন হবে ৪ লাখ ৭৫ হাজার ৪৬৫ বর্গকিলোমিটার। অর্থাৎ এটি হবে প্রায় স্পেনের আয়তনের সমান। সরকারের প্রস্তাবের মধ্যে রয়েছে দেশটির বর্তমান ম্যাকুয়ার আইল্যান্ড মেরিন পার্কটি আরও বড় করে বিশাল এই পার্ক গড়ে তোলা।
অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশ হাইকমিশনে চালু হলো ই-পাসপোর্ট। আজ শনিবার সকালে ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এম আল্লামা সিদ্দিকী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো: নূরুল আনোয়ার।
জাপানে জি-৭ বৈঠকের পরেই যুক্তরাষ্ট্রে ফিরবেন বাইডেন। কোয়াড বৈঠক এবং অস্ট্রেলিয়া সফর বাতিল করতে হয়েছে তাকে।
অস্ট্রেলিয়ায় ডারউইনে দুর্বৃত্তের হামলায় ২৩ বছর বয়সী এক বাংলাদেশি শিক্ষার্থী খুন হয়েছেন। চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী যে বাড়িতে থাকতেন সেখানে অজ্ঞাত ব্যক্তির হামলার শিকার হয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ২২০টি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার পরিকল্পনা করছে অস্ট্রেলিয়া। শুক্রবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বিক্রির অনুমোদন দেয়ার পর দেশটি তাদের পরিকল্পনার কথা জানাল।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাঁচটি ভার্জিনিয়অ ক্লাস পরমাণু-চালিত সাবমেরিন কিনতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০৩০-এর দশকে এসব সাবমেরিন অস্ট্রেলিয়া পাবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে করা গুরুত্বপূর্ণ প্যাসিফিক নিরাপত্তা চুক্তির আলোকে এগুলো পাচ্ছে অস্ট্রেলিয়া। মার্কিণ কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
লেখা হলো না প্রোটিয়া রূপকথা, গড়া হলো না ইতিহাস; আরো একবার শিরোপা হলো হাতছাড়া, আরো একবার স্বপ্ন ভঙ্গ দক্ষিণ আফ্রিকার। বিপরীতে আরো একবার বিশ্বকাপের রঙ থেকে গেল হলদেই, হেক্সা জয় অস্ট্রেলিয়ার। রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে তুললো অস্ট্রেলিয়া নারী দল। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে গত বছর সবচেয়ে বেশি আলো ছড়িয়েছেন স্টিভেন স্মিথ। যার স্বীকৃতি হিসেবে পেয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সর্বোচ্চ সম্মাননা অ্যালান বোর্ডার মেডেল তথা বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার।