ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা। ৩ সেপ্টেম্বর ছিল অস্ত্র-গোলাবারুদ জমা দেওয়ার শেষ দিন।
অস্ত্র উদ্ধার
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সারাদেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের পরে সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে। থানা ও ফাঁড়িতে হামলার পর অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করেন শেখ হাসিনা। সরকার পতনের পর সারাদেশে বিভিন্ন থানায় হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা।
মাগুরায় অবৈধ অস্ত্র উদ্বারে যৌথ বাহিনীর অভিযানে রবিবার সকালে একটি রিভালবার, ৪ রাউন্ড গুলি উদ্ধার, নগদ টাকা, একটি মোটরসাইকেলসহ রাশেদুজ্জামান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রাশেদুজ্জামানের বাড়ি মাগুরার মহম্মদপুরের কালীশংকরপুর গ্রামে।
অবৈধ অস্ত্র উদ্ধারে পরিচালিত যৌথ অভিযানে পুলিশকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (৪ সেপ্টেম্বর) থেকে স্থগিত করা লাইসেন্সের অধীন থানায় জমা না হওয়া আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ এবং পুলিশসহ বিভিন্ন বাহিনী, সংস্থার বেহাত, হারানো অস্ত্রসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান শুরু হয়েছে।
থানা থেকে লুট হওয়া অস্ত্র-গোলাবারুদসহ সব ধরনের অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। যারা পুলিশের লুণ্ঠিত অস্ত্র জমা দেয়নি তাদের বিরুদ্ধে এই অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মদের বোতল ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
নাটোরের গুরুদাসপুরে পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লার রসুনের আড়ত থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় সোনালী ব্যাংকের সাতটি ও বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে ব্যাংক এশিয়ার একটি শাখায় রেমিট্যান্সের সাড়ে ১২ কোটি টাকা নিরাপদে পৌঁছে দিয়েছে সেনাবাহিনী।